Madhumita: স্বামীর জন্মদিন তথা বিবাহের ছয়মাস পূর্তিতে বিশেষ পোস্ট করলেন মধুমিতা

Madhumita: স্বামী দেবমাল্য চক্রবর্তীর জন্মদিন তথা বৈবাহিক জীবনের ছয় মাস পূর্তিতে বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। হয়তো অনেকেই জানেন ২৩শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। দেখতে দেখতে বিয়ের ছয় মাস পূর্ণ করে ফেললেন তারা।

ওই একইদিনে স্বামীর জন্মদিন। ২৩ শে জুলাই ছিল বিশেষ মানুষের জন্মদিন আর যেহেতু বৈবাহিক জীবনের ৬ মাস পূর্ণ হলো তাই এই দিনটি আরো বিশেষ হয়ে উঠেছিল অভিনেত্রীর জন্য। তাই এদিন বেশ কয়েকটি আদুরে ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে এবং দেবমাল্যকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে কখনো বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন আবার কখনো মন্দিরে রয়েছেন দু’জন। শুধু তাই নয় একে অপরকে চুম্বনে ভরিয়ে তুলতেও দেখা গিয়েছে তাদের। ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘তোমার জন্মদিন, আমাদের ছয় মাস। তোমার দিন, আমাদের ছোট্ট মাইলফলক। শুভ জন্মদিন, প্রিয়! ছয় মাসের শুভেচ্ছা।’

যা দেখার পর কিছু মানুষ যেমন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ অর্ধ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতেও ভোলেননি। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন আরও একবার। উল্লেখ্য, পুরনো বিবাহের তিক্ততা ভুলে নতুন জীবন শুরু করেছেন মধুমিতা।

ছোটবেলার বন্ধু দেবমাল্যর সাথে বাকি জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিয়ের ছয় মাস কাটিয়ে ফেললেন তারা। এই দিনগুলো যেন স্বপ্নের মতো ছিলো তার জাছেয়। যে বিষয়ে বারবার জানিয়েছেন অনুরাগীদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক