বকুনি দিয়ে ঘুম ভাঙাচ্ছেন সন্তানের? এই ৪ ভুলে মানসিক ক্ষতি হতে পারে, জানুন সঠিক উপায়

সকালে স্কুলে যাওয়ার আগে অনেক শিশুই বিছানা ছাড়তে চায় না। কেউ ঘুমের ঘোরে থাকে, কেউ আবার নানা অজুহাত দেয়। এই পরিস্থিতিতে অনেক বাবা-মা রেগে গিয়ে চিৎকার করেন বা বকাঝকা করে ঘুম ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুটা যেমন হয়, তার প্রভাব শিশুর সারাদিনের আচরণ ও মানসিক অবস্থার উপর পড়তে পারে। তাই ঘুম থেকে তোলার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি।

১. চিৎকার করে ঘুম ভাঙাবেন না
উচ্চস্বরে চিৎকার করে বা রাগ দেখিয়ে ঘুম ভাঙালে শিশু হঠাৎ চমকে জেগে উঠতে পারে। এতে ভয়, অস্বস্তি বা মানসিক চাপ তৈরি হতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে উদ্বেগ, ঘুমের সমস্যা বা অতিরিক্ত অস্থিরতার মতো সমস্যাও দেখা দিতে পারে।

২. হঠাৎ সব লাইট জ্বালিয়ে বা ফ্যান বন্ধ করে দেবেন না
হঠাৎ তীব্র আলো বা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে শিশুকে জাগানো ঠিক নয়। এতে শিশুর মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একইভাবে জোরে শব্দ করে ঘুম ভাঙানোও এড়িয়ে চলা উচিত। বরং ধীরে ধীরে ঘরের পরিবেশ স্বাভাবিকভাবে উজ্জ্বল হতে দিন।

৩. ঘুম ভাঙতেই বকাঝকা বা সমালোচনা নয়
অনেকেই মনে করেন, সন্তান ইচ্ছে করেই উঠতে চাইছে না। তাই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বকুনি শুরু করেন। এতে শিশুর আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে। দিনের শুরু যদি নেতিবাচক কথায় হয়, তাহলে তার প্রভাব সারাদিনের আচরণেও পড়তে পারে।

৪. একসঙ্গে অনেক নির্দেশ দেবেন না
ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই একাধিক নির্দেশ দিলে শিশু বিভ্রান্ত হয়ে যেতে পারে। এতে ভয় বা চাপ তৈরি হয় এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার প্রবণতা তৈরি হতে পারে।

কীভাবে ঘুম থেকে তুলবেন?
*শান্ত ও নরম কণ্ঠে শিশুর নাম ধরে ডাকুন।
*প্রয়োজনে আলতো করে কাঁধে হাত রেখে জাগান।
*ঘুম ভাঙার পর কয়েক মিনিট সময় দিন, যাতে সে নিজেকে গুছিয়ে নিতে পারে।
*হঠাৎ লাইট না জ্বালিয়ে পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ঘরে ঢুকতে দিন। সূর্যের আলো শরীরকে স্বাভাবিকভাবে জেগে উঠতে সাহায্য করে।

নতুন বাড়িতেও নোনা ধরছে? শুধু বৃষ্টির জল নয়, লুকিয়ে থাকতে পারে আরও বড় কারণ

বাবা-মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
অনেকেই বলেন, তাঁদের ছোটবেলায় এত যত্ন নিয়ে ঘুম ভাঙানো হত না। কিন্তু সময়ের সঙ্গে সন্তান লালন-পালনের ধারণাও বদলেছে। প্রতিটি প্রজন্মের প্রয়োজন আলাদা। তাই অযথা তুলনা না করে, শিশুর মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে ধৈর্য ও সহানুভূতির সঙ্গে দিনের শুরু করাই সবচেয়ে ভালো অভ্যাস।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক