Dev: টলিউড অভিনেতা জিতের পর এবার ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন সুপারস্টার দেব (Dev)। বিগত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের যে ঝড় উঠেছে দিল্লীতে, সে নিয়ে তোলপাড় গোটা দেশ। সরকারের এই পরিস্থিতিতে কী করা উচিত, কীভাবে সমস্যার সমাধান করা উচিত সে বিষয়ে কথা বলেছেন অভিনেতা।
লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমি আমাদের দেশজুড়ে অগণিত তরুণ ছাত্রছাত্রীর কণ্ঠস্বর নিবিড়ভাবে অনুসরণ করছি, যারা নিজেদের কথা শোনানোর আশায় রাস্তায় নেমেছে। শিক্ষার্থীরাই আমাদের জাতির ভবিষ্যৎ এবং যুবসমাজ যখন সম্মিলিতভাবে তাদের উদ্বেগ প্রকাশ করতে উদ্বুদ্ধ হয়, তখন তাদের কথা আন্তরিকতা, সহানুভূতি ও মর্যাদার সাথে শোনা উচিত।
আমি আন্তরিকভাবে ভারত সরকার এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে, তাদের অভিযোগ শুনতে এবং একটি গঠনমূলক ও সময়োপযোগী সমাধানের জন্য কাজ করতে আহ্বান জানাচ্ছি। এছাড়াও, আমি সকলের কাছে শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করার জন্য আবেদন জানাচ্ছি।
ভারতের সর্বশ্রেষ্ঠ শক্তি বরাবরই তার তরুণ প্রতিভা। আসুন, আমরা বিভেদ বাড়িয়ে নয়, বরং ইতিবাচক পরিবর্তন বয়ে আনে এমন অর্থপূর্ণ আলোচনাকে উৎসাহিত করার মাধ্যমে আমাদের যুবসমাজের পাশে দাঁড়াই। জয় হিন্দ!’
প্রসঙ্গত, প্রথমে চুপ থাকলেও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। দেশের যুবসমাজই যে দেশের ভবিষ্যৎ, তা বুঝে গিয়েছেন সকলেই। তাইতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বয়ং বিষয়টি নিয়ে কথা বলেছেন। একইসাথে আশ্বাস দিয়েছেন কীভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যায়, তা নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।
Sonam Wangchuk: অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, কোন শর্তে?

Sudeshna has been writing entertainment reports since 2021.