Dev: টলিউড সুপারস্টার দেব (Dev) আবারও তার নতুন গ্ল্যামারাস লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছেন। সম্প্রতি পোস্ট করা একাধিক ছবিতে অভিনেতাকে স্টাইলিশ পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং পরিপাটি লুকে দেখা গিয়েছে।
পোস্টটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তাতে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। দেবের এই নতুন ফটোশ্যুটে আধুনিক ফ্যাশনের সঙ্গে তার স্বাভাবিক ব্যক্তিত্বের দারুণ মেলবন্ধন ধরা পড়েছে। ছবিগুলিতে কখনও তাকে ক্যাজুয়াল, আবার কখনও গ্ল্যামারাস স্টাইলে দেখা গিয়েছে, যা অনুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
অনেকেই কমেন্টে লিখেছেন, সময়ের সঙ্গে সঙ্গে দেব যেন আরও স্মার্ট ও স্টাইলিশ হয়ে উঠছেন। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের জন্যও দেব বরাবরই আলোচনায় থাকেন। তার প্রতিটি নতুন লুক নিয়েই ভক্তদের মধ্যে আলাদা উৎসাহ দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
নতুন ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্টবক্স। আবারও নিজের অনবদ্য স্টাইল সেন্স দিয়ে সকলের নজর কেড়ে নিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে কর্মক্ষেত্রেও বেজায় ব্যস্ত তিনি। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ‘দাদাগিরি’র।
এছাড়া পুজোয় আসতে চলেছে নতুন সিনেমা ‘DeSu7’। যেখানে দীর্ঘ ১০ বছর পর একসাথে দেখা যাবে শুভশ্রী এবং দেবকে। এই সিনেমার অভিনয়, পরিচালনা এবং চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন অভিনেতা স্বয়ং। দায়িত্ব বেড়েছে বহুমাত্রায়। ইতিমধ্যেই তার পরিচালনার একাধিক ঝলক ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সবমিলিয়ে অভিনেতা সামঞ্জস্য বজায় রেখেছেন জীবনে।

Sudeshna has been writing entertainment reports since 2021.