Vastu: পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্ত লাগে? বাস্তুশাস্ত্র মতে নেগেটিভ এনার্জি দূর করার সহজ উপায়

অনেকেই নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুমিয়েও সকালে উঠে সতেজ অনুভব করেন না। সারাদিন ঝিমুনি, আলসেমি, খিটখিটে মেজাজ বা অকারণ ক্লান্তি যেন পিছু ছাড়তেই চায় না। যদিও এমন সমস্যার পেছনে শারীরিক বা মানসিক নানা কারণ থাকতে পারে, বাস্তুশাস্ত্রের মতে ঘরে জমে থাকা নেতিবাচক শক্তিও এর একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয়। বাস্তুমতে, ঘরের পরিবেশে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখতে কিছু সহজ নিয়ম মেনে চললে মানসিক স্বস্তি ও প্রশান্তি বাড়তে পারে।

শোয়ার দিক সঠিক রাখুন
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘুমানোর সময় মাথা দক্ষিণ বা পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়। উত্তর দিকে মাথা রেখে ঘুমালে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এবং সকালে ক্লান্তি অনুভূত হতে পারে বলে বিশ্বাস করা হয়।

বিছানার সামনে আয়না রাখবেন না
ঘুমন্ত অবস্থায় যেন আয়নায় নিজের প্রতিচ্ছবি না দেখা যায়। যদি শোয়ার ঘরে আয়না সরানো সম্ভব না হয়, তবে রাতে ঘুমানোর আগে কাপড় দিয়ে আয়নাটি ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়।

বিছানার নিচে অপ্রয়োজনীয় জিনিস জমাবেন না
বক্স খাটের ভিতরে বা বিছানার নিচে পুরনো জুতো, ভাঙা জিনিসপত্র বা অপ্রয়োজনীয় লোহার সামগ্রী জমিয়ে রাখা উচিত নয়। বাস্তুমতে, এতে ইতিবাচক শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়।

ঘরে আলো-বাতাস ঢুকতে দিন
প্রতিদিন সকালে দরজা-জানলা খুলে সূর্যের আলো ও প্রাকৃতিক বাতাস ঘরে প্রবেশ করতে দিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বদ্ধ পরিবেশে শক্তি স্থবির হয়ে পড়ে, যা ক্লান্তি ও অবসাদ বাড়াতে পারে।

ভাঙা বা অচল জিনিস সরিয়ে ফেলুন
ঘরে যদি বন্ধ ঘড়ি, ভাঙা কাচ বা অচল বৈদ্যুতিন যন্ত্র থাকে, তবে তা দ্রুত সরিয়ে ফেলুন। বাস্তুমতে, এগুলি নেতিবাচক শক্তির প্রভাব বাড়াতে পারে।

ফুল-ভাসানো জল রাখুন
উত্তর বা পূর্ব দিকে একটি ছোট পাত্রে জল নিয়ে তার মধ্যে কিছু তাজা ফুলের পাপড়ি ভাসিয়ে রাখা শুভ বলে মনে করা হয়। এটি ঘরের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে।

রক সল্ট মিশিয়ে ঘর পরিষ্কার করুন
সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ঘর মোছার জলে এক মুঠো রক সল্ট মিশিয়ে পরিষ্কার করতে পারেন। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিবার এই কাজ না করাই ভালো।

বাথরুমে রক সল্ট রাখুন
বাথরুমের এক কোণে কাচের পাত্রে কিছু রক সল্ট রেখে প্রতি ১৫ দিন অন্তর তা বদলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয়, এটি নেতিবাচক শক্তি শোষণ করতে সাহায্য করে।

কর্পূর বা ধুনো জ্বালান
প্রতিদিন সন্ধ্যায় কর্পূর প্রদীপ বা ধুনো জ্বালালে ঘরের পরিবেশ সতেজ ও শান্ত থাকে বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। কর্পূরের সুগন্ধ মনকে প্রশান্ত করতেও সহায়ক বলে মনে করা হয়।

Vastu: শৌচালয়ে আয়না লাগানোর সঠিক নিয়ম কী? ভুল দিকে বসালেই নেমে আসতে পারে অশুভ প্রভাব

মনে রাখবেন
পর্যাপ্ত ঘুমের পরেও যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি বা অবসাদ অনুভূত হয়, তবে শুধুমাত্র বাস্তুর ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ, ঘুমের সমস্যা, থাইরয়েডের অসুখ, রক্তাল্পতা, ভিটামিনের ঘাটতি বা অন্যান্য শারীরিক সমস্যাও এর কারণ হতে পারে। বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মূলত প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, এগুলির বৈজ্ঞানিক প্রমাণ সীমিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক