Madhumita: ব্যস্ত কাজের ফাঁকে একটু অবসর কাটাতে দীর্ঘ সড়ক সফরে বেরিয়ে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) এবং তার স্বামী দেবমাল্য চক্রবর্তী (Debamalya)। প্রায় ৫৬২ কিলোমিটার গাড়ি চালিয়ে তারা পৌঁছে গেলেন ওড়িশার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র চিল্কা হ্রদে।
সফরের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি, যা ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। ক্যাপশনে দেবমাল্য লিখেছেন, ‘৫৬২ কিলোমিটার পথ পাড়ি দেওয়াটা প্রায় জলভাত মনে হচ্ছিলো।’
পথের সৌন্দর্য্য, দীর্ঘ ড্রাইভের অভিজ্ঞতা এবং গন্তব্যে পৌঁছে চিল্কার মনোরম প্রাকৃতিক পরিবেশ, সবমিলিয়ে তাদের এই সফর যেন হয়ে উঠেছে এক স্মরণীয় ভ্রমণ। নীল জলরাশি, শান্ত পরিবেশ এবং প্রকৃতির সান্নিধ্যে কাটানো নানা মুহূর্ত ধরা পড়েছে তাদের শেয়ার করা ছবিতে।
তবে শুধু ভ্রমণ নয়, একে অপরের সঙ্গে সময় কাটানোর আনন্দও স্পষ্ট হয়েছে প্রতিটি ফ্রেমে। অনুরাগীরা কমেন্টে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এই সফরের ছবিগুলি তাদেরও ভ্রমণের অনুপ্রেরণা জোগাচ্ছে। অনেকেই চিল্কা হ্রদের অপরূপ সৌন্দর্য্যের প্রশংসাও করেছেন। এখানেই শেষ নয়, তাদের সাহসিকতারও প্রশংসা করেছেন।
উল্লেখ্য, কাজের ব্যস্ততার মাঝেও জীবনকে উপভোগ করার বার্তা দিয়েছেন মধুমিতা ও দেবমাল্য। দীর্ঘ পথ পেরিয়ে প্রকৃতির টানে ছুটে যাওয়ার এই সফর নিঃসন্দেহে তাদের কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। আর সেই স্মৃতির কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে অনুরাগীদেরও ভ্রমণের আনন্দে সামিল করে নিয়েছেন এই তারকা দম্পতি।

Sudeshna has been writing entertainment reports since 2021.