Trina Saha: ছোটপর্দা থেকে বড়োপর্দা, অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী তৃণা সাহা (Trina)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নীল শাড়িতে একটি নতুন ফটোশ্যুটের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। আর সেই ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স।
ছবিতে দেখা যাচ্ছে, গাঢ় নীল রঙের শাড়িতে সেজেছেন তৃণা। তার সঙ্গে মিলিয়ে পরেছেন মুক্তোর দুল এবং রেখেছেন হালকা পরিমিত মেকআপ। খোলা চুল ও স্বাভাবিক এক্সপ্রেশন তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। একটি ভিন্টেজ গোলাপি রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবিগুলিতে যেন এক অন্যরকম নস্ট্যালজিয়ার আবহ ফুটে উঠেছে।
ক্যাপশনে লিখেছেন, ‘শাড়িটা তার কাজটা ঠিকঠাক করেছে….বাকিটা আমি সামলেছি।’ সবুজ প্রকৃতির পটভূমি পুরো ফটোশ্যুটকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘নীল রং যেন শুধু তৃণার জন্যই তৈরি’, আবার কেউ তার এলিগ্যান্ট স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।
অনেকের মতে, ওয়েস্টার্ন পোশাকের মতোই শাড়িতেও সমান স্বচ্ছন্দ্য ও আবেদনময়ী তৃণা সাহা। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের স্টাইল ও ফ্যাশনের ঝলক ভাগ করে নেন অভিনেত্রী। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে নীল শাড়ির স্নিগ্ধ লুকে তিনি আবারও প্রমাণ করলেন, সরল সাজেও কীভাবে অনায়াসে নজর কেড়ে নেওয়া যায়।
উল্লেখ্য, কিছুদিন আগে জল্পনা শোনা যায় বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তৃণা ও তার স্বামী নীল ভট্টাচার্য্য। তবে সেসবকে তোয়াক্কা না করে দু’জনে ভালোবেসে সংসার করছেন এই তারকা দম্পতি।

Sudeshna has been writing entertainment reports since 2021.