Susmita Son: কিউটের ডিব্বা সিডো! ১ মাসের ছেলের মুখ প্রথমবার প্রকাশ্যে আনলেন সুস্মিতা দে

অবশেষে অপেক্ষার অবসান। জনপ্রিয় টেলি অভিনেত্রী ও সমাজমাধ্যমের পরিচিত মুখ সুস্মিতা রায় (Susmita Roy) এবং তাঁর স্বামী শুভাশিস দে প্রথমবার প্রকাশ্যে আনলেন তাঁদের এক মাসের ছেলে সিডো-র মুখ। ছেলের এক মাস পূর্তি উপলক্ষে বিশেষ উদযাপনের মধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন খুদের প্রথম ঝলক। সিডোর এক মাস পূর্তি উপলক্ষে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করা হয় ছোট্ট কিন্তু সুন্দর একটি সেলিব্রেশন। কেক কেটে উদযাপন করা হয় এই বিশেষ দিন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

‘হাউস অফ সিডো’ নামে নতুন ব্যবসার সূচনা
ছেলের এক মাস পূর্তির দিনেই আরও একটি বড় ঘোষণা করেন সুস্মিতা ও শুভাশিস। তাঁরা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন নিজেদের নতুন ব্যবসায়িক উদ্যোগ ‘হাউস অফ সিডো’ (House of Seedoo)। এই ব্র্যান্ডের মাধ্যমে শাড়ির এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসছেন তারকা দম্পতি।

সিডোর মিষ্টি হাসিতে মুগ্ধ নেটদুনিয়া
ছোট্ট সিডোর ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ভালোবাসায় ভরে ওঠে কমেন্ট সেকশন। অনুরাগীদের পাশাপাশি টেলিপাড়ার বহু তারকাও শুভেচ্ছা জানান। অনেকেই সিডোকে আদর করে ‘কিউটের ডিব্বা’ বলে মন্তব্য করেছেন। আবার অনেকের নজর কেড়েছে খুদের একমাথা ঘন চুল।

নজর কেড়েছে পরিবারের সাজও
বিশেষ দিনের জন্য সুস্মিতা বেছে নিয়েছিলেন হলুদ পাড়ের সাদা জামদানি শাড়ি। শুভাশিসের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও সাদা চোস্তা। আর অনুষ্ঠানের মূল আকর্ষণ সিডোকে দেখা যায় লাল-সাদা পোশাকে।

সিডো নামের অর্থ কী?
এই অনুষ্ঠানেই ছেলের নামের অর্থও জানান সুস্মিতা ও শুভাশিস। তাঁদের কথায়, ‘সিডো’ নামের অর্থ ঐশ্বরিক শক্তির প্রতীক। পাশাপাশি এই নামের আরেকটি অর্থ নেতৃত্বদানকারী বা লিডার।

দীর্ঘ অপেক্ষার পর মাতৃত্বের স্বাদ
উল্লেখ্য, কয়েক মাস আগেই প্রাক্তন স্বামী তথা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) এবং প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তী-র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন সুস্মিতা (Susmita Roy)। তিনি জানিয়েছিলেন, ২০১৯ সালে বিবাহিত জীবনে ৯ মাস সন্তান ধারণ করলেও শেষ পর্যন্ত মাতৃত্বের সুখ পাননি। দীর্ঘ ছয় বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন ছোট্ট সিডোকে ঘিরেই আবর্তিত হচ্ছে সুস্মিতা ও শুভাশিসের নতুন জীবন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক