Shehnaaz Gill: শুটিং সেটে হুলস্থূল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তরা

অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন শেহনাজ গিল। যদিও সম্পর্কের জল্পনা উড়িয়ে রাঘব ও শেহনাজ দু’জনেই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। এরই মাঝে শুটিং সেটে ভয়াবহ এক দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী। আচমকাই নাকের নথ মুখের ভিতর চলে গিয়ে বিপাকে পড়েন তিনি। সেই ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শেহনাজ।

শেহনাজের শেয়ার করা বিটিএস ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে ব্যস্ততার মধ্যেই ছুটে যাচ্ছিলেন অভিনেত্রী। আচমকাই তাঁর নাকের নথ মুখের ভিতরে চলে যায়। মুহূর্তের মধ্যেই কাশি শুরু হয়ে যায় শেহনাজের। প্রথমে মনে হয়েছিল, নথটি হয়তো তিনি গিলে ফেলেছেন।

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তাঁর কাছে ছুটে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেব। নথটি গলার ভিতরে আটকে যাওয়ার আশঙ্কায় তিনি শেহনাজের পিঠে চাপড়াতে থাকেন। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায় শুটিংয়ের বিটিএস ফুটেজে। শেহনাজের এই ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। একইসঙ্গে কাজের প্রতি তাঁর নিষ্ঠারও প্রশংসা করেছেন তাঁরা। অনেকেই অভিনেত্রীকে কাজের পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন।

এক অনুরাগী লিখেছেন, ‘নিষ্ঠার সঙ্গে কাজ করো, কিন্তু নিরাপত্তার দিকেও খেয়াল রেখো। তুমি খুবই মূল্যবান, তাই নিজের যত্ন নাও।’ অন্য এক ভক্ত ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে শেহনাজকে উদ্দেশ্য করে লেখেন, ‘নিজের যত্ন নাও, শেহনাজ গিল। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি ঠিক আছো।’

আবার এক অনুরাগী অভিনেত্রীর কাজের প্রতি নিবেদনকে কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘এই কারণেই তুমি ক্যুইন।’ আরও এক ভক্ত লেখেন, ‘কাজের প্রতি তোমার ভালোবাসা ও নিষ্ঠা আমি বুঝতে পারি। সেটার জন্যই তোমাকে এত ভালোবাসি। কিন্তু দয়া করে নিজের যত্ন নিও।’

‘ইশকনামা’-র সেটে দুর্ঘটনা
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি রোমান্টিক পিরিয়ড ড্রামা ‘ইশকনামা’-র শুটিং সেটে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শেহনাজ গিল। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই ঘটে যায় এই অপ্রত্যাশিত ঘটনা।

এদিকে শেহনাজকে শীঘ্রই দেখা যাবে আরও এক পাঞ্জাবি ছবিতে। ২০১৩ সালের জনপ্রিয় ছবি ‘সিং ভার্সেস কৌর’-এর সিক্যুয়াল ‘সিং ভার্সেস কৌর ২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক