Sohini Sarkar: মাতৃত্বের আভায় আরও মায়াবী সোহিনী সরকার, সাবেকি সাজে মুগ্ধ অনুরাগীরা

Sohini: আবারো মাতৃত্বকালীন আভায় উজ্জ্বল হয়ে সকলের সামনে এলেন সোহিনী সরকার (Sohini)। মাতৃত্ব জীবনের এক বিশেষ অধ্যায়। আর সেই নতুন অধ্যায়ের ছোঁয়ায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি শেয়ার করা তার এই ছবিগুলিতে ধরা দিয়েছে এক শান্ত, স্নিগ্ধ এবং মায়াবী আবহ।

গোলাপি শাড়ি, নীল ব্লাউজ এবং সাবেকি গয়নায় অভিনেত্রীকে দেখে চোখ ফেরানো দায়। সোহিনীর পরনে রয়েছে উজ্জ্বল গোলাপি রঙের শাড়ি, যার পাড়ে রয়েছে সুন্দর নকশা। সঙ্গে নীল ব্লাউজ সাজটিকে দিয়েছে দারুণ বৈপরীত্য। গলায় চোকার, হাতে একাধিক চুড়ি, কানে ছোট গয়না এবং কপালে লাল টিপ সবমিলিয়ে বাঙালি নারীর চিরন্তন সৌন্দর্য্য ফুটে উঠেছে তার সাজে।

খোলা চুল এবং হালকা মেকআপে লুকটি পেয়েছে আরও স্বাভাবিক সৌন্দর্য্য। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয় রং….প্রিয় ফুল।’ তার এই বিশেষ ছবিগুলি দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়। প্রত্যেকেই তার সাজ দেখে মুগ্ধ। একইসাথে তার আগামী জীবনের জন্যে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তারা।

উল্লেখ্য, সোহিনী ও গায়ক শোভন গাঙ্গুলীর জীবনে এখন নতুন অধ্যায়। ২০২৬ সালের জুলাইয়ে তাদের তৃতীয় বিবাহবার্ষিকীতে সোহিনী মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন এবং বেবি বাম্পের ছবিও শেয়ার করেন। তাই এই ছবিগুলিতেও অনুরাগীদের চোখে ধরা পড়েছে সেই মাতৃত্বের বিশেষ উজ্জ্বলতা।

তবে সৌন্দর্য্যের পাশাপাশি ছবির মূল আকর্ষণ অভিনেত্রীর স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী উপস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট বক্স। নতুন জীবনের পথে এগিয়ে চলা সোহিনীর এই মায়াবী মুহূর্ত নিঃসন্দেহে তার অনুরাগীদের কাছেও হয়ে উঠেছে বিশেষ স্মৃতি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক