Vastu: শ্রাবণের শেষ শনিবার শনিদেবের আরাধনার বিশেষ মাহাত্ম্য, কোন নিয়মে পুজো করলে মিলবে শুভ ফল?

Vastu: শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিবের পাশাপাশি শনিদেবের আরাধনারও বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে শ্রাবণের শেষ শনিবার শনিদেবের পুজো করলে শনির অশুভ প্রভাব কমে এবং জীবনে করা সৎকর্মের যথাযথ ফল লাভের পথ সুগম হয় বলে মনে করা হয়। এ বছর ১৫ অগস্ট শ্রাবণের শেষ শনিবার। এই বিশেষ দিনে কীভাবে শনিদেবের পুজো করবেন, তা জানালেন জ্যোতিষী।

শ্রাবণের শেষ শনিবার শনিপুজোর নিয়ম

১. ব্রাহ্মমুহূর্তে স্নান করুন
দিনের শুরুতেই ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। সম্ভব হলে নদীতে স্নান করুন। তা সম্ভব না হলে পুকুর বা বাড়িতেও স্নান করতে পারেন।

২. শনিমন্দির পরিষ্কার করুন
সকালে সূর্যোদয়ের আগে নিকটবর্তী শনিমন্দিরে গিয়ে মন্দিরের সিঁড়ি পরিষ্কার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর শনিদেবের সামনে ধূপ জ্বালিয়ে তাঁর চরণে সর্ষের তেল অর্পণ করুন। ইচ্ছা করলে একটি দেশলাইয়ের বাক্সও নিবেদন করতে পারেন।

৩. সংযম পালন করুন
এই দিন অকারণে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। পাশাপাশি তামসিক খাবার এড়িয়ে সাত্ত্বিক আহার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়।

৪. সন্ধ্যায় শনিদেবের আরাধনা
সন্ধ্যাবেলা আবার শনিমন্দিরে গিয়ে শনিদেবের পুজো করুন। কালো কাপড় ও কালো তিল নিবেদন করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান।

৫. মন্ত্রপাঠে সম্পূর্ণ করুন পুজো
পুজোর শেষে শনিদেবের মন্ত্র জপ করুন অথবা হনুমান চালিশা পাঠ করুন। শাস্ত্র মতে, ভক্তিভরে এই নিয়মগুলি পালন করলে শনিদেবের কৃপা লাভ করা যায় এবং জীবনে শুভ ফলের সম্ভাবনা বৃদ্ধি পায়।

Vastu: লেবু-লঙ্কা ঝোলানোর সঠিক দিন কোনটি? টোটকা কাজ করছে কি না বুঝবেন কী ভাবে?

বিঃদ্রঃ এই সমস্ত বিশ্বাস জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় প্রথার উপর ভিত্তি করে প্রচলিত। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক