Vastu: ঘর সাজাতে গাছপালা রাখার প্রবণতা এখন অনেকটাই বেড়েছে। বারান্দা থেকে শুরু করে বসার ঘর, শোওয়ার ঘর—বাড়ির নানা জায়গাতেই দেখা যায় বাহারি গাছ। তবে বাস্তু ও জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, সব ধরনের গাছ ঘরের জন্য শুভ নয়। কিছু গাছ বাড়ির ভিতরে রাখলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।
বিশেষ করে শুকনো, সাদা পাতাযুক্ত কিংবা অতিরিক্ত লতানো গাছ ঘরের ভিতরে রাখা নিয়ে শাস্ত্রে সতর্ক করা হয়েছে। কোন কোন গাছ এড়িয়ে চলার কথা বলা হয়, জেনে নিন।
শুকনো বা মৃত গাছ
বাড়ির কোনও গাছ শুকিয়ে গেলে সেটিকে দীর্ঘদিন ঘরের ভিতরে রেখে দেওয়া ঠিক নয় বলে মনে করা হয়। অনেকে শুকনো গাছ আবার সতেজ হয়ে উঠবে, এই আশায় সেটি রেখে দেন। তবে বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, শুকনো বা মৃত গাছ ঘরে নেতিবাচকতার প্রতীক হতে পারে। তাই গাছটি বাঁচানোর সম্ভাবনা না থাকলে দ্রুত সরিয়ে দেওয়াই ভালো।
সাদা পাতাযুক্ত গাছ
সাদা রঙের পাতা রয়েছে এমন কিছু গাছও ঘরের ভিতরে না রাখার পরামর্শ দেওয়া হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই ধরনের গাছ বাড়ির পরিবেশে অস্থিরতা তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের ধৈর্য কমে যাওয়া এবং মানসিক অশান্তি বাড়ার মতো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।
অতিরিক্ত লতানো গাছ
লতানো গাছ দেখতে আকর্ষণীয় হওয়ায় অনেকেই ঘরের ভিতরে এগুলি দিয়ে সাজসজ্জা করেন। কিন্তু বাস্তুশাস্ত্রের কিছু মত অনুযায়ী, ঘরের ভিতরে অতিরিক্ত লতানো গাছ রাখা শুভ নয়। এর ফলে মানুষের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হতে পারে এবং নিজের সিদ্ধান্তে কাজ করার প্রবণতা কমে যেতে পারে বলে বিশ্বাস করা হয়।
শ্যাওলা ধরা গাছ
গাছের গোড়ায় বা টবে শ্যাওলা জমে গেলে সেটিকে অবহেলা না করার পরামর্শ দেওয়া হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শ্যাওলা জন্মানো উদ্ভিদ ঘরের ভিতরে রাখা উচিত নয়। তাই গাছটি রাখা প্রয়োজন হলে নিয়মিত পরিষ্কার করে শ্যাওলা সরিয়ে ফেলতে হবে। গাছটি যদি নষ্ট হয়ে যায়, তা হলে ঘর থেকে সরিয়ে দেওয়াই শ্রেয়।
কী করবেন?
ঘরে গাছ রাখার আগে শুধু দেখতে সুন্দর কি না, তা নয়—গাছটি সুস্থ রয়েছে কি না এবং ঘরের পরিবেশের সঙ্গে মানানসই কি না, সেটিও খেয়াল রাখা জরুরি। শুকনো পাতা, পচা অংশ বা শ্যাওলা নিয়মিত পরিষ্কার করুন। গাছের পরিচর্যা সম্ভব না হলে সেটি ঘরের ভিতরে না রাখাই ভালো।
Vastu: ফ্রিজ ম্যাগনেটে সাজুক ঘর, বাস্তুমতে কোন নকশা শুভ?
উল্লেখ্য: এগুলি মূলত বাস্তু ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্বাস। এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই গাছ রাখার ক্ষেত্রে আলো, বাতাস, আর্দ্রতা ও গাছের পরিচর্যার প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দেওয়া উচিত।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.