‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’—‘টক্সিক’ নিয়ে বিতর্কে যশের সপাট জবাব

আর মাত্র দশ দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তি পাবে যশ ও কিয়ারা আডবাণী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। মুক্তির আগে থেকেই ছবিকে ঘিরে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বিশেষ করে ছবির গান ‘তবাহি’ প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

গানের একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন দর্শক ও সমালোচকদের একাংশ। তাঁদের দাবি, ‘তবাহি’ গানটির তুলনায় যেন কন্ডোমের বিজ্ঞাপনের সঙ্গে বেশি সাদৃশ্য রয়েছে। এই বিতর্কের মধ্যেই সম্প্রতি একটি টক শোয়ে হাজির হয়ে বিষয়টি নিয়ে নিজের মতামত জানালেন যশ। সঞ্চালকের প্রশ্নের জবাবে বেশ রসিকতার সুরেই অভিনেতা বলেন, “কন্ডোমের বিজ্ঞাপন করতে হলে আমি টাকা নিয়েই করব। করতে হলে করব, কিন্তু বিনা পয়সায় নয়।” যশের এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ চর্চিত।

টক শোয়ে ‘টক্সিক’-এর কিছু অন্তরঙ্গ দৃশ্যের ক্লিপিং দেখানো হয়। সেখানেই অভিনেতাকে তাঁর অভিনয় ও ছবির সাহসী দৃশ্যগুলি নিয়ে প্রশ্ন করা হয়। যশ জানান, কেরিয়ারের শুরুর দিকে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে তিনি অস্বস্তি বোধ করতেন। তবে সময়ের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তাঁর মতে, একজন অভিনেতার জীবনে এই পরিবর্তন স্বাভাবিক।

‘তবাহি’ গান নিয়ে বিতর্ক প্রসঙ্গে যশের যুক্তি, ছবির গল্প ও চরিত্রের প্রয়োজনেই ওই দৃশ্যগুলি রাখা হয়েছে। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ছবিতে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক এমন জায়গায় পৌঁছয় যেখানে তাঁরা নিজেদের আবেগ ও ভালোবাসায় এতটাই ডুবে থাকেন যে আশপাশের পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবিত নন। সেই আবহ তৈরি করতেই দৃশ্যগুলির প্রয়োজন ছিল। তবে এমন সাহসী দৃশ্যে অভিনয় করাও যে সহজ নয়, সেটি স্বীকার করেছেন যশ। একই সঙ্গে নেটিজেনদের সমালোচনার জবাবও দিয়েছেন স্পষ্ট ভাষায়।

যশের কথায়, অনেকেই একটি ছবির একশোটি ভালো দিকের মধ্যে মাত্র দু-একটি বিষয় বেছে নিয়ে সেটি নিয়েই সমালোচনা করেন। যাঁদের এই ধরনের দৃশ্যে আপত্তি রয়েছে, তাঁদের উদ্দেশে তাঁর সোজাসাপটা পরামর্শ—ছবিটি না দেখলেই হয়।

ফলে মুক্তির আগেই ‘টক্সিক’-কে ঘিরে উত্তেজনা যে আরও বাড়ছে, তা বলাই যায়। এখন দেখার, বড় পর্দায় মুক্তির পর যশ-কিয়ারার এই ছবিকে দর্শক ঠিক কীভাবে গ্রহণ করেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক