শ্রাবণের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭

শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বিহারের লখিসরাইয়ের অশোকধাম মন্দিরে। অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৭ পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন এসে পৌঁছনোয় মন্দির চত্বরে আচমকাই বিপুল ভিড় জমে যায়। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেই সময় মন্দিরের বাইরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। খুঁটি পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কার খবর ছড়িয়ে পড়তেই পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এরপরই মন্দির চত্বরে শুরু হয় হুড়োহুড়ি। অতিরিক্ত ভিড়ের মধ্যে পুণ্যার্থীরা এদিক-ওদিক ছুটতে শুরু করেন। ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন মাটিতে পড়ে যান। ভিড়ের চাপে তাঁরা আর উঠে দাঁড়াতে না পারায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, বিপুল ভিড়ের চাপে মন্দিরের বাইরের একাংশের ব্যারিকেড ভেঙে পড়ে। ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও প্রশাসন। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার ঘটনা এবং তার জেরে তৈরি হওয়া আতঙ্কই দুর্ঘটনার অন্যতম কারণ কি না, তা তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এক্স হ্যান্ডেলে তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।

https://x.com/samrat4bjp/status/2089188491104272508

শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে অশোকধাম মন্দিরে সকাল থেকেই পুণ্যার্থীদের ব্যাপক ভিড় হয়েছিল। সেই ভিড়ই কীভাবে মুহূর্তের মধ্যে ভয়াবহ বিপর্যয়ের চেহারা নিল, তা নিয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক