বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদ! বদনাম নিয়ে চুপ শ্যামৌপ্তি, ‘আত্মসম্মান’-এর বার্তা রণজয়ের

প্রেম হোক কিংবা বিচ্ছেদ—টলিপাড়ায় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির সম্পর্কের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে ঘটা করে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্কে ফাটলের খবর প্রকাশ্যে আসে।

বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হলেও, জানা যায়, তারও কয়েক মাস আগে থেকেই নাকি আলাদা থাকছিলেন রণজয় ও শ্যামৌপ্তি। এরপর তাঁদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়। কখনও তৃতীয় ব্যক্তির উপস্থিতির দাবি, কখনও আর্থিক লেনদেন ও বিয়ের খরচ নিয়ে মতবিরোধ—একাধিক তত্ত্ব ঘুরতে থাকে টলিপাড়ায়। এমনকী, শ্যামৌপ্তির কেরিয়ারের দ্রুত উত্থান নিয়েও রণজয়ের মনে অসন্তোষ তৈরি হয়েছিল বলে গুঞ্জন ছড়ায়।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সরাসরি উড়িয়ে দিয়েছেন রণজয়। একটি ভিডিয়ো শেয়ার করে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা এবং ‘কাদা ছোড়াছুড়ি’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। অন্যদিকে, গোটা বিতর্কে এখনও পর্যন্ত অনেকটাই নীরব থেকেছেন শ্যামৌপ্তি। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট অবশ্য নেটিজেনদের নজর কেড়েছে।

এর মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ‘সততা’ ও ‘আত্মসম্মান’-এর মতো বিষয় নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিতে দেখা যাচ্ছে রণজয়কে। সম্প্রতি নিজের কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “আত্মসম্মান অলঙ্ঘনীয়। শান্তি আমার অগ্রাধিকার, নির্জনতা আমার স্বাধীনতা, এবং নিজেকে খুঁজে পাওয়াই আমার পথচলা।” তাঁর এই পোস্টকে ঘিরেও শুরু হয়েছে নতুন আলোচনা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে অভিনেত্রী সোহিনী সরকারের বিয়ের পর রণজয়ের একাধিক প্রাক্তন প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন। তাঁদের দাবি ছিল, সম্পর্কের সময়ে আর্থিকভাবে তাঁদের উপর নির্ভর করতেন রণজয়। সায়ন্তনী নামে এক প্রাক্তন প্রেমিকা দাবি করেছিলেন, অভিনেতার জামাকাপড় থেকে শুরু করে বিমানের টিকিট—বিভিন্ন খরচ প্রেমিকারাই বহন করতেন। এমনকী, রণজয়কে কটাক্ষ করে তাঁকে ‘বাস্তবের রিকি বহেল’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে সেই সময়ও রণজয় ওই অভিযোগগুলির বিরোধিতা করেছিলেন।

বর্তমানে কাজের দিক থেকে রণজয়কে দেখা যাচ্ছে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনেত্রী অভীকা মালাকারের সঙ্গে। ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসাকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। অন্যদিকে, চলতি বছর বড় পর্দায় অভিষেক হয়েছে শ্যামৌপ্তির। ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এর আগে ‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রণজয় ও শ্যামৌপ্তি। সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে জানা যায়।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একের পর এক জল্পনা চললেও, আপাতত দুজনেই নিজেদের কাজের দিকেই মন দিতে চাইছেন। বিচ্ছেদের কারণ নিয়ে নানা দাবি উঠলেও, তাঁদের ব্যক্তিগত জীবনের প্রকৃত সমীকরণ নিয়ে এখনও প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি দুজনের কেউই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক