Ayesha Khan: গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান? রহস্যময় পুরুষকে নিয়ে কোন স্বপ্নের কথা বললেন অভিনেত্রী?

‘ধুরন্ধর’-খ্যাত অভিনেত্রী আয়শা খান(Ayesha Khan)-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। অনামিকায় হিরের আংটি পরে এক রহস্যময় পুরুষের সঙ্গে ছবি প্রকাশ্যে আনতেই প্রশ্ন উঠেছে—তবে কি গোপনে বাগ্‌দান সেরে ফেলেছেন অভিনেত্রী? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আয়শার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সম্প্রতি সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন আয়শা। ছবিগুলিতে তাঁর সঙ্গে এক পুরুষকে দেখা গেলেও ইচ্ছাকৃত ভাবেই তাঁর মুখ আড়াল করে রেখেছেন অভিনেত্রী। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে আয়শার অনামিকায় থাকা হিরের আংটি। এরপরই অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা—সত্যিই কি মনের মানুষ খুঁজে পেয়েছেন ‘শরারত’-খ্যাত সুন্দরী?

Ayesha Khan
Ayesha Khan

তবে ছবির ক্যাপশন যেন রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। আয়শা লিখেছেন, “একটা স্বপ্ন।” সেই ক্যাপশন থেকেই অনেকে মনে করছেন, ছবিগুলি হয়তো কোনও গয়নার সংস্থার ফোটোশুটের অংশ। অর্থাৎ আংটিটি বাগ্‌দানের নাকি শুধুই শুটিংয়ের, তা এখনও স্পষ্ট নয়। আয়শাও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

Ayesha Khan
Ayesha Khan

‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শরারত’-এ নাচের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন আয়শা। তাঁর সঙ্গে সেই গানে ছিলেন ক্রিস্টল ডি’সুজ়া। করাচির এক জাঁকজমকপূর্ণ বিয়ের আবহে তৈরি হয়েছিল গানটি। পরে এক সাক্ষাৎকারে সেই শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

Ayesha Khan
Ayesha Khan

আয়শার কথায়, ‘শরারত’-এর শুটিং চলেছিল টানা দু’দিন। সময়ের মধ্যে বিপুল কাজ শেষ করার চাপ ছিল। তার উপর শুটিংয়ের সময় তাঁর ঋতুস্রাব চলছিল। ফলে শরীর ফোলা ছিল এবং নিজের চেহারাও তাঁর সেরা অবস্থায় নেই বলে মনে হয়েছিল। টানা নাচের কারণে শরীরে প্রচণ্ড ব্যথাও হচ্ছিল। শারীরিক ক্লান্তির পাশাপাশি আবেগের চাপও সামলাতে হচ্ছিল তাঁকে।

Ayesha Khan
Ayesha Khan

একসময় নিজেকে আর সামলাতে না পেরে কেঁদে ফেলেছিলেন আয়শা। তবে সেই কান্না কোনও হতাশার কারণে নয়, বরং আনন্দের আবেগেই হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।

Ayesha Khan
Ayesha Khan

অভিনয়ের পাশাপাশি সামাজিক ও নাগরিক আন্দোলন নিয়েও এর আগে আলোচনায় এসেছেন আয়শা। যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের সময় তাঁদের সমর্থন করেছিলেন অভিনেত্রী। সেই আন্দোলনের রেশ মুম্বইয়েও পৌঁছেছিল। সেখানে আন্দোলনে যোগ দিতে গিয়ে মুম্বই পুলিশের হাতে আটকও হয়েছিলেন তিনি। পরে সমাজমাধ্যমে সেই ঘটনার কথা জানিয়েছিলেন আয়শা।

Ayesha Khan
Ayesha Khan

তবে এখন সব নজর তাঁর ব্যক্তিগত জীবনেই। অনামিকায় হিরের আংটি, রহস্যময় পুরুষ এবং ‘একটা স্বপ্ন’—সব মিলিয়ে আয়শার সাম্প্রতিক পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। সত্যিই কি বাগ্‌দান, নাকি শুধুই কোনও বিশেষ ফোটোশুট—উত্তর এখনও অজানা।

Ayesha Khan
Ayesha Khan
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক