Shreya: রূপকথার রাজকন্যার সাজে শ্রেয়া ঘোষাল, নজর কাড়লো ঝলমলে লুক

Shreya: রূপকথার রাজকন্যার মতো সাজে ফের অনুরাগীদের মুগ্ধ করলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। সম্প্রতি তার এই বিশেষ ফটোশ্যুটের ছবি নজর কেড়েছে নেটদুনিয়ায়। ছবিতে রুপোলি-সাদার মায়াবী পোশাকে ধরা দিয়েছেন গায়িকা।

পোশাকের ঝলমলে কাজ এবং নকশা তার সাজে এনে দিয়েছে একেবারে রাজকীয় আবহ। শ্রেয়ার পোশাকের সঙ্গে মানানসই ছিল হালকা ও স্বচ্ছ ওড়না, যা গোটা লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। খোলা চুল, নিখুঁত মেকআপ এবং চোখের গাঢ় সাজে ফুটে উঠেছে তার সৌন্দর্য্য।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো নিজের চেহারার উপর নজর দিয়েছেন তিনি। তাইতো আগের থেকে ওজন ঝরিয়েছেন বেশ খানিকটা। ফলস্বরূপ যে কোনো পোশাকে দুর্দান্ত মানিয়ে যায় তাকে। মাঝেমধ্যেই এরকম ফটোশ্যুটে অংশ নেন তিনি। যেগুলি ভাগ করে নেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

আর দর্শকের রাশিগুলো দেখেছে মুগ্ধ হয়ে যান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি যে কোনো ছবি পোস্ট করলেই তা ভাইরাল হয়ে যায় নিমেষে। প্রত্যেকে সেখানে প্রশংসায় ভরিয়ে তোলেন তাদের প্রিয় সংগীতশিল্পীকে। কখনো শাড়ি, কখনো বা অন্যান্য পোশাক সবেতেই তিনি সাবলীল।

অন্যদিকে, সঙ্গীত জগতে নিজের অনন্য কণ্ঠের জন্য শ্রেয়া ঘোষাল দীর্ঘদিন ধরেই শ্রোতাদের অন্যতম প্রিয় শিল্পী। মঞ্চে তার কণ্ঠ যেমন মুগ্ধ করে, তেমনই বিভিন্ন ফটোশুটে তার স্টাইল স্টেটমেন্টও বারবার চর্চায় আসে। এবারও তার এই রাজকীয় সাজ সেই তালিকায় নতুন সংযোজন। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্টবক্স।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক