শ্যামৌপ্তির সঙ্গে ‘চুক্তির বিয়ে’? ৬ মাসেই দাম্পত্যে ইতি, জল্পনায় মুখ খুললেন রণজয়

টলিপাড়ায় সম্পর্কের ভাঙা-গড়া নতুন নয়। তবে ভালোবেসে বিয়ের মাত্র ছ’মাসের মধ্যেই দাম্পত্যে দূরত্ব তৈরি হওয়ায় আলোচনায় অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ালেও এ বিষয়ে শ্যামৌপ্তি এখনও পর্যন্ত কার্যত নীরব। তাঁর বক্তব্য, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বললে তাঁর ‘ডিগনিটি’ ক্ষুণ্ণ হতে পারে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ রণজয়-শ্যামৌপ্তির বিয়েকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বা ‘চুক্তির বিয়ে’ বলে কটাক্ষ করছেন। সেই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন রণজয়। টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট করে জানিয়েছেন, বাস্তব জীবনের সঙ্গে তাঁর পর্দার চরিত্রকে এক করে দেখার কোনও কারণ নেই।

‘চুক্তির বিয়ে’ প্রসঙ্গে রণজয়ের সাফ বক্তব্য, ‘‘এইসব তো আমার সিরিয়ালে হয়! বাস্তব বা ব্যক্তিগত জীবনে এসব কথাকে আমি একদমই গুরুত্ব দিই না।’’ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের মন্তব্যকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

দাম্পত্যে টানাপড়েনের মধ্যেই সিরিয়ালের সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন রণজয়। মানসিক চাপ সামলানোর প্রসঙ্গে জীবনের কয়েকটি ধাপের কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, প্রথমে পরিস্থিতি মানুষকে মানসিক ভাবে বিপর্যস্ত করে, এরপর আসে প্রতিক্রিয়া। তৃতীয় ধাপে মানুষ অনেক কিছু ছেড়ে দিতে শেখে, কারণ মিথ্যেকে প্রমাণ করতে হয়, কিন্তু সত্যের কোনও প্রমাণের প্রয়োজন হয় না। শেষ পর্যন্ত সেই পরিস্থিতিই হাসির কারণ হয়ে দাঁড়ায়।

ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক জল্পনা ছড়ালেও আপাতত সেসব থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন রণজয়। তাঁর কথায়, ‘‘আমায় তো আমার সংসার চালাতে হবে, নিজের কিছু দায়িত্ব আছে। তাই ভিত্তিহীন কথা ভুলে এখন শুধুই কাজ নিয়ে ভাবছি।’’

বর্তমানে ‘প্রতিজ্ঞা’ সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রণজয়কে। পাশাপাশি বড় পর্দার নতুন কাজ নিয়েও ব্যস্ত তিনি। সৌম্য রায় চৌধুরী পরিচালিত ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’-এ অভিনয় করেছেন অভিনেতা। আগামী ১১ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবিতে রণজয়ের বিপরীতে রয়েছেন অনিন্দিতা বসু।

দাম্পত্য নিয়ে বিতর্ক ও সোশ্যাল মিডিয়ার জল্পনা আপাতত পিছনে ফেলে অভিনয়কেই অগ্রাধিকার দিতে চাইছেন রণজয়। ব্যক্তিগত জীবনের টানাপড়েনের বদলে নতুন কাজ দিয়েই দর্শকের নজর কাড়ার লক্ষ্য তাঁর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক