‘রাহুলকে ভালোবাসলি কী করে? এখনও তো…’, সুদীপ্তার পর মৌমিতাকে প্রশ্ন মানসীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় পাঁচ মাস পর ফের প্রকাশ্যে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক। অভিনেত্রী মৌমিতা পণ্ডিত দাবি করেছেন, মৃত্যুর আগে পর্যন্ত রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাহুলের সঙ্গে নিজের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিয়োও প্রকাশ করেন তিনি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা।

মৌমিতার সেই পোস্ট নিয়ে ইতিমধ্যেই নিজের মত জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এ বার একই প্রসঙ্গে সরব হলেন টলিউডের অভিনেত্রী মানসী সিনহা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্টে মৌমিতাকে একাধিক প্রশ্ন করেছেন তিনি।

মৌমিতার সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গ তুলে মানসী লেখেন, ‘এটার খুব দরকার ছিল কি? এখনও সারাক্ষণ অস্থির হয়ে থাকিস অর্কদীপ্তর জন্য। অন্তত তোর পোস্ট তো তাইই বলে। আমাকেও তো বলেছিলি তাই। তাহলে রাহুলকে ‘ভালবাসলি’ কী করে? হৃদয়ে জায়গা কুলোলো?’

শুধু সম্পর্কের বিষয়টিই নয়, তা প্রকাশ্যে আনার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন মানসী। তাঁর কথায়, ভালোবাসার সম্পর্ক থাকলেও এই ‘অসময়ে’ সেটি প্রকাশ করার কী প্রয়োজন ছিল, সেটাই তিনি বুঝতে পারছেন না।

পাশাপাশি রাহুল ও প্রিয়াঙ্কার সন্তান সহজের কথাও মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী। মানসী লেখেন, ‘সহজের কথাটা ভাবলি না একবারও? মেলাতে পারলাম না। অর্কর প্রতি আবেগটাও মেকি মনে হচ্ছে। কষ্ট হচ্ছে রে। হয়তো এটা করে তুই ভালো আছিস, কিন্তু আমার চোখে অনেকটা খাটো হয়ে গেলি রে।’

আরও পড়ুন,
রাহুলের সঙ্গে প্রেমের প্রমাণ সিসিটিভি! মৌমিতার দাবিতে প্রশ্ন, ‘ভালোবাসলে ন্যায়বিচারের লড়াই কোথায়?’

প্রসঙ্গত, অর্কদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর স্মৃতি ও শোক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করতে দেখা গিয়েছিল মৌমিতাকে। সেই আবেগঘন পোস্টগুলির পর রাহুলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসায় তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে টলিপাড়ার একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন,Exclusive: রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন? মুখ খুললেন মৌমিতা পণ্ডিত

মানসীর আগে সুদীপ্তা চক্রবর্তীও মৌমিতার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এ বার মানসীর মন্তব্যে সেই বিতর্ক আরও তীব্র হল। রাহুলের মৃত্যুর কয়েক মাস পর তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে যে চর্চা শুরু হয়েছে, আপাতত তা থামার কোনও লক্ষণ নেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক