Govinda: গোবিন্দার পারিবারিক অশান্তি নিয়ে গত কয়েক দিন ধরেই চর্চা তুঙ্গে। স্ত্রী সুনীতা আহুজার একের পর এক মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা। একদিকে স্বামীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের কথা জানিয়েছেন সুনীতা, অন্যদিকে গোবিন্দার দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। যদিও অভিনেতার ম্যানেজার স্পষ্ট জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের কোনও পরিকল্পনাই গোবিন্দার নেই। তাঁর দাবি, এমন কোনও পরিকল্পনা থাকলে বিবাহবিচ্ছেদের আর্জি অভিনেতাই জানাতেন।
এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ হাসপাতালের বাইরে দেখা গেল গোবিন্দাকে। অভিনেতার সেই ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন হাসপাতালে গেলেন তিনি? পরিবারের কারও শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাদা শার্ট ও নীল ডেনিম পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন গোবিন্দা। মুখে ছিল মাস্ক। তাঁকে দেখে অনুরাগীরা অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। তবে কোনও প্রশ্নের উত্তর দেননি গোবিন্দা। শুধু হাত নেড়ে সেখান থেকে চলে যান।
আরও পড়ুন,
গোবিন্দের পাশে পুনম, বিতর্কের মাঝেই বিচ্ছেদ-মামলা প্রত্যাহার সুনীতার
কোনও অসুস্থতার কারণে অভিনেতাকে হাসপাতালে যেতে হয়েছিল কি না, নাকি পরিবারের কারও চিকিৎসার প্রয়োজন হয়েছিল—এই মুহূর্তে তা স্পষ্ট নয়। হাসপাতাল যাওয়ার কারণ নিয়েও গোবিন্দা বা তাঁর পরিবারের তরফে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি।
অনেকের ধারণা, সম্ভবত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা। তবে সেই অনুমানও এখনও নিশ্চিত নয়। ফলে গোবিন্দার হাসপাতাল-যাত্রা ঘিরে আপাতত রহস্যই বজায় রয়েছে।
আরও পড়ুন,
Govinda: মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন, নর্মদার জলে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.