Monami: লাল শাড়িতে মায়াবিনী মনামী ঘোষ, সাবলীল সৌন্দর্য্যে মুগ্ধ অনুরাগীরা

Monami: লাল শাড়িতে মায়ায় ভরালেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami)। মনামীর এই সাম্প্রতিক ছবিগুলি যেন বাঙালিয়ানার এক চিরন্তন সৌন্দর্য্যকে নতুন করে তুলে ধরেছে। ছবিতে অভিনেত্রীকে লাল শাড়ি ও মানানসই ব্লাউজে দেখা গিয়েছে।

খোলা লম্বা চুল, ঝুমকো, হাতে চুড়ি এবং স্বাভাবিক হাসিমাখা এক্সপ্রেশন সবমিলিয়ে তার সাজে রয়েছে একদিকে সাবেকিয়ানা, অন্যদিকে আধুনিকতার ছোঁয়া। কখনও হাতে আয়না নিয়ে, কখনও চোখ বন্ধ করে হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। আর লিখেছেন, ‘মেঘের সঙ্গীই বটে।’

আসলে মনামী বরাবরই অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্সের জন্য পরিচিত। বিভিন্ন ধরনের পোশাক ও সাজে তাকে দেখা গেলেও শাড়ির প্রতি তার আলাদা টান রয়েছে। সম্প্রতি তার নানা শাড়ি-লুকও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নজর কেড়েছে। অভিনয় জগতেও দীর্ঘদিনের পথচলা মনামীর।

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা ও ওয়েব সিরিজ বিভিন্ন মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ‘বিন্নি ধানের খই’, ‘পুণ্যি পুকুর’, ‘ইরাবতীর চুপকথা’-র মতো ধারাবাহিক তার পরিচিতি আরও বাড়িয়েছে। পাশাপাশি ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’ এবং ‘পদাতিক’-এর মতো ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে।

বিশেষ করে ‘পদাতিক’-এ গীতা সেনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। এই ছবির জন্য তিনি সমালোচকদের কাছ থেকেও স্বীকৃতি পেয়েছেন। তাই নতুন ছবিতে লাল শাড়ির সাবলীল সাজে মনামীকে দেখে ফের মুগ্ধ তার অনুরাগীরা। অভিনয়, নাচ কিংবা ফ্যাশন প্রতিটি ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছেন এই অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক