ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহরে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?
রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি প্রতিকূল হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে পরিস্থিতি?
উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
নিম্নচাপের প্রভাবে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.