‘আমাকে নোংরা প্রমাণের এত তাড়া কেন?’ রাহুলের সঙ্গে প্রেম বিতর্কে সমালোচকদের পাল্টা মৌমিতার

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বিতর্কের মুখে এবার সরাসরি মুখ খুললেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। সমাজমাধ্যমে একটি দীর্ঘ খোলা চিঠি প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, সত্যতা যাচাই না করেই কেন তাঁকে মিথ্যেবাদী, প্রচারলোভী এবং ‘নোংরা মহিলা’ হিসেবে দাগিয়ে দেওয়া হল।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করেন মৌমিতা। একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে তিনি রাহুলকে নিজের প্রেমিক বলেও উল্লেখ করেন। এরপরই টলিপাড়ায় শুরু হয় তীব্র বিতর্ক। ইন্ডাস্ট্রির একাংশ মৌমিতার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, মানসী সিনহা, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক রাতুল মুখোপাধ্যায়-সহ একাধিক পরিচিত মুখ তাঁর বক্তব্যের সমালোচনা করেন। সমাজমাধ্যমেও তাঁকে ঘিরে শুরু হয় কটাক্ষের ঝড়।

কয়েকদিনের নীরবতা ভেঙে রবিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মৌমিতা লেখেন, কেউই নাকি তাঁর কাছে এসে ঘটনার সত্যতা জানতে চাননি। তাঁর অভিযোগ, একটি ভিডিও এবং কয়েকটি বক্তব্যের ভিত্তিতেই অনেকেই নিজেদের মতো করে গল্প তৈরি করে ফেলেছেন।

পোস্টে মৌমিতা প্রশ্ন তোলেন, তিনি কোথায় এবং কীভাবে জনপ্রিয় হওয়ার জন্য মিথ্যা খবর ছড়িয়েছেন, তা কেউ স্পষ্ট করে বললে তাঁর সুবিধা হতো। তাঁর দাবি, যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরাও একবার ফোন করে বা সামনে বসে ঘটনার সত্যতা জানার প্রয়োজন মনে করেননি।

সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির প্রবীণদের ভূমিকা নিয়ে। মৌমিতার বক্তব্য, যাঁরা দীর্ঘদিন তাঁকে চিনেছেন এবং নানা সময়ে পাশে থেকেছেন, তাঁরাও এই ঘটনার পর তাঁকে না জিজ্ঞেস করেই প্রকাশ্যে সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, একজন প্রয়াত মানুষকে সম্মান জানাতে গিয়ে তাঁকে জীবিত অবস্থাতেই মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা হয়েছে।

নিজের পোস্টে তিনি লেখেন, তাঁকে ‘সস্তা বাজারি’, ‘মিথ্যেবাদী’, ‘ধন্দাবাজ’, ‘ফুটেজখোর’ থেকে শুরু করে নানা বিশেষণে আক্রমণ করা হয়েছে। অথচ, তাঁর দাবি অনুযায়ী, সত্যিটা জানার চেষ্টা খুব কম মানুষই করেছেন।

আরও পড়ুন,
রাহুলের মৃত্যুর ৫ মাস পর প্রেমের দাবি, মৌমিতাকে ‘ছিঃ’ বললেন জয়জিৎ

সমালোচকদের উদ্দেশে মৌমিতা সরাসরি বলেন, সামনে বসে কথা বলার পরেই যেন তাঁকে নিয়ে মতামত দেওয়া হয়। তাঁর প্রশ্ন, তাঁকে ‘নোংরা’ প্রমাণ করার এত তাড়া কেন? বয়সে ছোট এবং ইন্ডাস্ট্রিতে তুলনামূলক কম কাজ করেছেন বলেই কি তাঁকে সহজ লক্ষ্যবস্তু করা হয়েছে?

প্রবীণদের উদ্দেশে তাঁর আক্ষেপ, তাঁরা চাইলে পরিস্থিতি অনেক বেশি সংবেদনশীলভাবে সামলাতে পারতেন। কিন্তু তাঁর অভিযোগ, তা না করে তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়েছে।

পোস্টের শেষ অংশে আরও কড়া ভাষায় মৌমিতা লেখেন, একজন মৃত মানুষকে রক্ষা করতে গিয়ে আর একজন জীবিত মানুষকে ‘মেরে ফেলার’ মতো মানসিকতা দেখানো হয়েছে। তাঁর কথায়, অভিযোগের জবাব দিতে তাঁকে এমনভাবে বাধ্য করা হয়েছে যেন তাঁকেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে হয়।

20260823 173441
মৌমিতার ফেইসবুক পোস্ট

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৌমিতার সম্পর্কের দাবি নিয়ে বিতর্ক এখনও থামেনি। তবে এই প্রথম এত বিস্তারিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে সমালোচকদের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী। তাঁর এই খোলা চিঠির পর টলিপাড়ায় বিতর্ক আরও নতুন মাত্রা পেল বলেই মনে করছেন অনেকেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক