রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পাঁচ মাস পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর বিচার এখনও অধরা। এর মধ্যেই প্রয়াত অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। অভিনেত্রী মৌমিতা পণ্ডিত একটি ভিডিও পোস্ট করে রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কের দাবি করতেই শুরু হয়েছে বিতর্ক। এবার সেই দাবি নিয়ে সরব হলেন টলিপাড়ার অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা এবং অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
সোশাল মিডিয়ায় মৌমিতাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন মানসী। তাঁর বক্তব্য, এখনও মৌমিতার সোশাল মিডিয়া পোস্টে প্রয়াত স্বামী তথা যাত্রা অভিনেতা অরিদীপ্ত ঘোষকে ঘিরে আবেগের প্রকাশ দেখা যায়। সেই জায়গা থেকেই রাহুলের সঙ্গে প্রেমের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মানসীর কথায়, ‘‘এখনও সারাক্ষণ অস্থির হয়ে থাকিস অরিদীপ্তর জন্য। অন্তত তোর পোস্ট তো তাই-ই বলে। আমাকেও তো বলেছিলি তাই। তাহলে রাহুলকে ভালবাসলি কী করে? হৃদয়ে জায়গা কুলোলো?’’ তাঁর প্রশ্ন, রাহুলের সঙ্গে সম্পর্কের কথা এমন অসময়ে প্রকাশ করার প্রয়োজন ছিল কি না। পাশাপাশি ‘সহজের’ কথাও একবার ভাবা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
শুধু তাই নয়, মৌমিতার এই সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে হতাশ বলেও জানিয়েছেন মানসী। তাঁর দাবি, এই ঘটনায় অরিদীপ্তর প্রতি মৌমিতার আবেগ নিয়েও তাঁর মনে প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত মানসী লেখেন, এই সিদ্ধান্ত হয়তো মৌমিতাকে ভালো রেখেছে, কিন্তু তাঁর চোখে অভিনেত্রী অনেকটাই খাটো হয়ে গিয়েছেন।
অন্যদিকে, মৌমিতার দাবি নিয়ে আরও কড়া ভাষায় আক্রমণ করেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় তিনি দাবি করেন, একজন অভিনেত্রীর শিল্পীসত্তা তাঁর আচরণের মাধ্যমে কলুষিত হয়েছে। রাহুলের মৃত্যুর পর তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের এমন দাবি কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা।
জয়জিতের বক্তব্য, ভালোবাসার মিথ্যে খবর প্রচারের মধ্যে কোনও বাহাদুরি নেই। কারণ, যাঁকে ঘিরে এই দাবি করা হচ্ছে, তিনি আর জীবিত নেই যে নিজের বক্তব্য জানাতে পারবেন। এই কারণেই মৌমিতার মন্তব্যকে ‘নিম্নরুচির পরিচয়’ বলে কটাক্ষ করেছেন তিনি। এমনকি অভিনেত্রীকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, ‘‘আপনি অভিনেত্রী? ছিঃ!’’
আরও পড়ুন,
‘রাহুলকে ভালোবাসলি কী করে? এখনও তো…’, সুদীপ্তার পর মৌমিতাকে প্রশ্ন মানসীর
রাহুলের মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই নানা আলোচনা হয়েছে। এবার মৌমিতার প্রকাশ্যে আনা প্রেমের দাবিকে কেন্দ্র করে টলিপাড়ার একাংশের প্রতিক্রিয়ায় সেই বিতর্কই নতুন মাত্রা পেল।
আরও পড়ুন,
রাহুলের সঙ্গে প্রেমের প্রমাণ সিসিটিভি! মৌমিতার দাবিতে প্রশ্ন, ‘ভালোবাসলে ন্যায়বিচারের লড়াই কোথায়?’

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.