Vastu: রাখিপূর্ণিমা ২০২৬: কবে পড়ছে রাখিবন্ধন? জেনে নিন পূর্ণিমা তিথি শুরু ও শেষের সময়

Vastu: ভাই-বোনের ভালোবাসা, মঙ্গলকামনা এবং সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার অন্যতম উৎসব রাখিবন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বা মঙ্গলসূত্র বেঁধে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। বিনিময়ে ভাইও বোনের পাশে থাকার এবং তাঁকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
রাখিবন্ধনের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনি। মহাভারতে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনি বহুল প্রচলিত হলেও সেটিই সরাসরি রাখিবন্ধনের সূচনা কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। আবার অসুর নিধনের সময় কৃষ্ণের হাতে তাঁর ভগিনীর মঙ্গলসূত্র বাঁধার কাহিনিও প্রচলিত। পুরাণে দেবী লক্ষ্মীর সাধারণ নারীর ছদ্মবেশে রাজা বলির হাতে রাখি বাঁধার কাহিনিও শ্রাবণী পূর্ণিমার সঙ্গে যুক্ত।
রাখির উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সাংস্কৃতিক ইতিহাসও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় মহাসমারোহে রাখি উৎসব পালন করেছিলেন। ফলে এই উৎসব শুধু ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবেও তাৎপর্যপূর্ণ।

২০২৬ সালে কবে রাখিবন্ধন?

২০২৬ সালে ২৮ অগস্ট, শুক্রবার পালিত হবে রাখিবন্ধন উৎসব। একইসঙ্গে এই দিনেই রাখিবন্ধন উৎসব ও ঝুলনযাত্রার সমাপন হবে।
তবে বিভিন্ন পঞ্জিকায় পূর্ণিমা তিথি শুরু ও শেষের সময়ে সামান্য পার্থক্য রয়েছে। তাই কোন পঞ্জিকা অনুসরণ করছেন, তার উপর সময়ের হেরফের হতে পারে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

পূর্ণিমা তিথি শুরু:
২৭ অগস্ট, বৃহস্পতিবার, সকাল ৯টা ১০ মিনিটে।

পূর্ণিমা তিথি শেষ:
২৮ অগস্ট, শুক্রবার, সকাল ৯টা ৪৯ মিনিটে।

এই হিসাব অনুযায়ী ২৮ অগস্ট, শুক্রবার রাখিবন্ধন উৎসব পালিত হবে। একই দিনে ঝুলনযাত্রারও সমাপন হবে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে ২৭ অগস্ট, বৃহস্পতিবার সকাল ৮টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে।

পূর্ণিমা তিথি শেষ হবে ২৮ অগস্ট, শুক্রবার সকাল ৯টা ২৭ মিনিট ১ সেকেন্ডে।

এই পঞ্জিকা অনুসারেও ২৮ অগস্ট, শুক্রবার রাখিবন্ধন উৎসব এবং ঝুলনযাত্রার সমাপন হবে।

পঞ্জিকা ভেদে সময় আলাদা কেন?

একই তিথির শুরু ও শেষের সময় বিভিন্ন পঞ্জিকায় সামান্য আলাদা দেখা যেতে পারে। এর কারণ পঞ্জিকা গণনার পদ্ধতি ও স্থানীয় সময়ের হিসাবের পার্থক্য। তাই রাখি বাঁধার নির্দিষ্ট শুভসময় জানতে হলে পরিবারে প্রচলিত বা অনুসৃত পঞ্জিকা অনুযায়ী সময় মেনে চলাই শ্রেয়।

Vastu: ঋণ সংক্রান্ত কাগজ সিন্দুকে রাখেন? বাস্তু মতে টাকা রাখার জায়গায় এই ৫ জিনিস একেবারেই নয়

সব মিলিয়ে, ২০২৬ সালের রাখিবন্ধন পড়ছে ২৮ অগস্ট, শুক্রবার। ভাই-বোনের ভালোবাসা, মঙ্গলকামনা এবং পারস্পরিক আস্থার এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হতে পারে প্রস্তুতি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক