৮০-তে থামল সুরের সফর, প্রয়াত কিংবদন্তি ডলি পার্টন! শোকে স্তব্ধ সঙ্গীত দুনিয়া

প্রয়াত কিংবদন্তি মার্কিন কান্ট্রি সঙ্গীতশিল্পী ডলি পার্টন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই বিশ্বখ্যাত গায়িকা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক সঙ্গীত ও বিনোদন জগতে।

মাত্র ৬ বছর বয়সেই জীবনের প্রথম গান লিখেছিলেন ডলি পার্টন। তাঁর রেশম চুলের পুতুলকে ঘিরেই লেখা হয়েছিল সেই গান। ছোট বয়সেই বুঝে গিয়েছিলেন, গানই হবে তাঁর অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম। সেই শুরু। পরবর্তী ছয় দশক ধরে গায়িকা, গীতিকার ও অভিনেত্রী হিসেবে বিশ্বজুড়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন তিনি। ১৯৪৬ সালের ১৯ জানুয়ারি এক দরিদ্র পরিবারে জন্ম ডলির। ১২ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। প্রতিকূলতার মধ্যেই কিশোরী বয়সে শুরু হয় তাঁর সঙ্গীতের পথচলা। মাত্র ২১ বছর বয়সে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘হ্যালো, আই অ্যাম ডলি’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

ডলির কণ্ঠ ও গান দ্রুতই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ এবং ‘কোট অব মেনি কালারস’-এর মতো গান তাঁকে কিংবদন্তির মর্যাদা দেয়। তাঁর গানের আবেদন প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। দীর্ঘ কেরিয়ারে তাঁর রেকর্ডের ১০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানা যায়। সঙ্গীতজীবনে অসংখ্য সম্মান পেয়েছেন ডলি। মোট ১০টি গ্র্যামি পুরস্কার জিতেছেন তিনি এবং ৫৫ বার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শুধু গানেই থেমে থাকেননি। হলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ‘দ্য বেস্ট লিটল হোরহাউস ইন টেক্সাস’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে স্মরণীয়।

ডলির প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সর্বকালের অন্যতম সেরা কান্ট্রি সঙ্গীতশিল্পী হিসেবে উল্লেখ করে শোকবার্তা দেন তিনি। তাঁর কথায়, ডলির চলে যাওয়া লক্ষ লক্ষ মানুষের কাছে অপূরণীয় ক্ষতি। ডলির প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ডলির প্রয়াণে শোকস্তব্ধ মার্কিন বিনোদন জগতের বহু তারকা। হলিউড চেম্বার অব কমার্সও এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। হলিউড ওয়াক অব ফেমে ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। অভিনেত্রী জুলিয়া রবার্টস-সহ বিনোদন দুনিয়ার বহু বিশিষ্ট ব্যক্তিত্বও ডলির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এক দীর্ঘ সঙ্গীতযাত্রার ইতি ঘটল ডলি পার্টনের প্রয়াণে। তবে তাঁর কণ্ঠ, গান ও সৃষ্টির মধ্যে দিয়েই তিনি সঙ্গীতপ্রেমীদের মনে বেঁচে থাকবেন আরও বহু বছর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক