নেপালের বন্যায় ভেসে আসা সিলিন্ডার-সহ সামগ্রী লুটের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে একের পর এক মানুষের মৃত্যু, নিখোঁজ বহু। ভেসে গিয়েছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে অসংখ্য সম্পত্তি। এই পরিস্থিতিতেই নদীতে ভেসে আসা রান্নার গ্যাসের সিলিন্ডার, কাঠের সামগ্রী-সহ বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে মানুষের ভিড়ের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওগুলি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নেপালের রসুয়া জেলায় ভয়াবহ তাণ্ডবের পর নদীর কাদাজলে বিপুল পরিমাণ আবর্জনা ও বিভিন্ন সামগ্রী ভেসে যাচ্ছে। নদীর পাড়ে ভিড় করেছেন বহু মানুষ। তাঁদের মধ্যে কয়েকজনকে নদীতে নেমে ভেসে আসা জিনিসপত্র তুলে আনতে দেখা যায়। রান্নার গ্যাসের সিলিন্ডার, কাঠের সামগ্রী-সহ বিভিন্ন মূল্যবান জিনিস উদ্ধার করে নিয়ে যাচ্ছেন তাঁরা।

এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। অনেকেই এই ঘটনাকে মানবিকতার অবক্ষয়ের উদাহরণ বলে মন্তব্য করেছেন। কারও বক্তব্য, শত শত মানুষ যখন প্রাণ হারিয়েছেন এবং বহু পরিবার সর্বস্ব হারিয়েছে, তখন বিপর্যয়ের সুযোগ নিয়ে ভেসে আসা সামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। আবার কেউ এই পরিস্থিতিকে ‘বিপদে সুযোগ’ নেওয়ার সঙ্গে তুলনা করেছেন।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওগুলির কয়েকটি নেপাল ও বিহার সীমান্তবর্তী এলাকার বলে দাবি করা হচ্ছে। নেপাল থেকে নদীর স্রোতে ভেসে আসা বিভিন্ন সামগ্রী সীমান্তবর্তী এলাকায় জমা হওয়ার পর সেগুলি সংগ্রহ করতে মানুষের ভিড় হচ্ছে বলেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে।

https://x.com/NirmalPrasai5/status/2092566217987125302

উল্লেখ্য, গত বুধবার সকালে ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বান পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। প্রবল জলের স্রোতে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বহু ঘরবাড়ি ও সম্পত্তি জলের তোড়ে ভেসে যায়। এখনও পর্যন্ত এই বিপর্যয়ে ১৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৭৫০ জন। নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় বলেও জানা যাচ্ছে।

ভোটেকোশী নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের পর নদীটি সুনকোশী নদীর সঙ্গে মিলিত হয়েছে। পরবর্তীতে এই জলধারা সপ্তকোশী নদীতে পরিণত হয়ে ভারতের বিহারে প্রবেশ করেছে। ফলে নেপালের ভয়াবহ বন্যার প্রভাব সীমান্তবর্তী ভারতীয় এলাকাতেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

https://x.com/sathyashrii/status/2092881013122973917

প্রাকৃতিক দুর্যোগে যখন উদ্ধারকাজ এবং নিখোঁজদের সন্ধানই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তখন বিপর্যস্ত মানুষের সম্পত্তি বলে দাবি করা সামগ্রী সংগ্রহের এই ছবি নতুন করে প্রশ্ন তুলেছে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক