‘বড় ফাঁড়া থেকে বাঁচলাম’, শুটিংয়ের মাঝে আচমকা চোখে চোট আরাত্রিকার, কী ঘটেছিল?

এই মুহূর্তে ধারাবাহিকে টানটান উত্তেজনার মধ্যেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই চরিত্রের প্রয়োজনে নিয়মিতই একাধিক অ্যাকশন দৃশ্যে অংশ নিতে হচ্ছে অভিনেত্রীকে। তবে শুটিং করতে গিয়েই আচমকা দুর্ঘটনার মুখে পড়লেন আরাত্রিকা। বাঁ চোখে গুরুতর চোট পেয়েছেন তিনি।

জানা গিয়েছে, শুটিং প্রায় শেষের দিকে ছিল। সেই সময় কয়েকটি ক্লোজ় আপ শট দেওয়া হচ্ছিল। আচমকাই একটি বেল্ট এসে আরাত্রিকার বাঁ চোখে লাগে। শুধু চোখেই নয়, গাল থেকে চোখ পর্যন্ত পুরো অংশ ফুলে যায়। প্রবল ব্যথায় শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাঁর। এমনকি পরের দিনও শুটিংয়ে যেতে পারেননি অভিনেত্রী।

দুর্ঘটনার পর আপাতত কিছুটা সুস্থ রয়েছেন আরাত্রিকা। সোমবার ফের শুটিংয়ে ফিরেছেন তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, “খুব বড় ফাঁড়া থেকে বেঁচে গিয়েছি। বড় কিছু হতে পারত।” কীভাবে আচমকা এমন ঘটনা ঘটল, তা এখনও ঠিক বুঝতে পারছেন না বলেও জানান তিনি।

আরও পড়ুন,
DeSu7: প্রকাশ্যে ‘DeSu7’-এর টিজার, ফিরছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত জুটি

আরাত্রিকার কথায়, দুর্ঘটনার পর চোখ ও গালের অংশ বেশ ফুলে গিয়েছিল এবং প্রচণ্ড ব্যথা হচ্ছিল। ইতিমধ্যে দু’দিন কেটে গিয়েছে। এখন অনেকটাই সুস্থ তিনি। যদিও চোটের জায়গায় এখনও একটি দাগ রয়েছে। সময়ের সঙ্গে সেই দাগও কমে যাবে বলে আশাবাদী অভিনেত্রী।

আরও পড়ুন,
Koushani: রুপোলি শাড়িতে ঝলমলে কৌশানী, নজর কাড়লো নতুন লুক

আরাত্রিকার এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন ধারাবাহিকের সহকর্মীরা। বিশেষ করে সহ-অভিনেত্রী শ্রুতি দাসের চিন্তা যেন আরও বেশি। ‘জোয়ার ভাঁটা’য় শ্রুতি এবং আরাত্রিকা দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। পর্দায় তাঁদের সম্পর্ক যেমন বোনের, তেমনই শুটিংয়ের বাইরেও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ গভীর।

আরাত্রিকার চোটের পর শ্রুতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। দুর্ঘটনার ধাক্কা সামলে আপাতত শুটিংয়ে ফিরেছেন আরাত্রিকা। তবে এই ঘটনার পর অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় আরও সতর্ক থাকবেন বলেই মনে করছেন অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক