রবিবার রাতেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। বন্ধুর অসুস্থ মাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। তবে পরিবারের তরফে জানানো হয়েছে, আকাশ আপাতত সুস্থ ও নিরাপদেই রয়েছেন। দুর্ঘটনায় তাঁর কোনও চোট লাগেনি। যদিও গাড়িটির বেশ কিছুটা ক্ষতি হয়েছে।
আকাশ বর্তমানে টলিপাড়ার প্রযোজনার সঙ্গেও যুক্ত। রবিবার বন্ধুর মাকে হাসপাতালে দেখতে যাওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও করে ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় একটি গাড়ি বেপরোয়া ভাবে চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আকাশের মা, অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।
ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিল চট্টোপাধ্যায় পরিবার। সুদীপা বলেন, “বড় কিছু হতে পারত। ঈশ্বরের দয়ায় রক্ষা পেয়েছে।” তিনি আরও জানান, শনিবার-রবিবার গাড়ি নিয়ে বেরোতে আকাশকে তিনি এবং তাঁর বাবা বারণ করেন। তবে এই বয়সে সেই নিষেধ সবসময় মানা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন,
ধূমপানেই শরীর চাঙ্গা! নাক দিয়ে ধোঁয়া টেনে শেনাজ়ের ‘সুখটান’, কী এই আয়ুর্বেদিক পদ্ধতি?
সুদীপার কথায়, দুর্ঘটনার পর আকাশের কোনও শারীরিক আঘাত না লাগলেও গাড়িটির যথেষ্ট ক্ষতি হয়েছে। আর সেটাই এখন আকাশের মনখারাপের কারণ। কারণ, গাড়ির প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। একইসঙ্গে পোষ্যদের প্রতিও তাঁর গভীর ভালোবাসা রয়েছে বলে জানান সুদীপা।
আকাশ নাকি মাকে বলেছেন, “একটা হাত ভেঙে গেলে এত কষ্ট হত না। গাড়ির এমন হওয়ায় বেশি কষ্ট হচ্ছে।” ছেলের এমন কথায় একদিকে যেমন তাঁর গাড়িপ্রেমের বিষয়টি স্পষ্ট, অন্যদিকে দুর্ঘটনার ধাক্কাটাও যে কম নয়, তা বোঝা যায়।
আরও পড়ুন,
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার মঞ্চে কাঁদতে কাঁদতে কী বললেন তাপসকন্যা সোহিনী?
তবে স্বস্তির খবর, দুর্ঘটনায় আকাশের কোনও চোট লাগেনি। পরিবারের তরফে থানায় কোনও অভিযোগও দায়ের করা হয়নি। আপাতত নিরাপদেই রয়েছেন আকাশ। বড়সড় বিপদ থেকে ছেলের রক্ষা পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে চট্টোপাধ্যায় পরিবার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.