ধূমপানেই শরীর চাঙ্গা! নাক দিয়ে ধোঁয়া টেনে শেনাজ়ের ‘সুখটান’, কী এই আয়ুর্বেদিক পদ্ধতি?

ধূমপান মানেই শরীরের জন্য ক্ষতিকর— এমনটাই সাধারণ ধারণা। তামাকজাত ধূমপানের সঙ্গে হৃদ্‌রোগ, ফুসফুসের সমস্যা থেকে শুরু করে ক্যানসারের মতো একাধিক গুরুতর অসুস্থতার ঝুঁকি জড়িত। কিন্তু ধূমপানের এমন একটি পদ্ধতি রয়েছে, যা আয়ুর্বেদে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে বলে দাবি করা হয়। সম্প্রতি সেই পদ্ধতিই গ্রহণ করতে দেখা গেল অভিনেত্রী ও বিষয়স্রষ্টা শেনাজ় ট্রেজ়ারিকে।

ছুটি কাটাতে কেরলের একটি রিট্রিটে গিয়েছেন শেনাজ়। সেখানেই আয়ুর্বেদিক ‘ধূমপান’ বা মেডিকেটেড স্মোকিংয়ের অভিজ্ঞতা নেন তিনি। সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, পানপাতার মতো একটি উপাদানের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়া নাক দিয়ে গ্রহণ করছেন অভিনেত্রী।

ভিডিয়োতে শেনাজ়কে বলতে শোনা যায়, নাক দিয়ে ধোঁয়া টানার অনুভূতি তাঁর বেশ ভাল লাগছে। তিনি এটিকে ‘মেডিকেটেড স্মোকিং’ বলে উল্লেখ করেন এবং জানান, আয়ুর্বেদিক চিকিৎসায় এই পদ্ধতির ব্যবহার রয়েছে।

আরও পড়ুন,
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার মঞ্চে কাঁদতে কাঁদতে কী বললেন তাপসকন্যা সোহিনী?

এই পদ্ধতি শরীরের জন্য কতটা উপকারী, তা জানতে রিট্রিটের চিকিৎসকের সঙ্গেও কথা বলেন শেনাজ়। তাঁর প্রশ্নের উত্তরে চিকিৎসক দাবি করেন, এই পদ্ধতি ইন্দ্রিয়গুলিকে শক্তিশালী করতে, নাকের গহ্বর পরিষ্কার রাখতে এবং মনকে শান্ত করতে সাহায্য করতে পারে।

নিজের অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে শেনাজ় লেখেন, সাধারণ সিগারেটের সঙ্গে যেন কেউ এই পদ্ধতিকে এক করে না দেখেন। তাঁর দাবি, আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষ ভেষজের ধোঁয়া গ্রহণের প্রাচীন রীতি রয়েছে এবং মাথা, নাক ও গলার কিছু সমস্যার ক্ষেত্রে অতীতে এই পদ্ধতি ব্যবহার করা হত।

আয়ুর্বেদিক ‘ধূমপান’ আসলে কী?

আয়ুর্বেদে ‘ধূমপান’ নামে একটি প্রাচীন চিকিৎসাপদ্ধতির উল্লেখ রয়েছে। এতে তামাকের বদলে নির্দিষ্ট ভেষজ উপাদান ব্যবহার করে ধোঁয়া তৈরি করা হয়। দেওয়া তথ্য অনুযায়ী, হলুদ, নিম, ঘি-সহ বিভিন্ন উপাদান দিয়ে বিশেষ ভেষজ সলতে তৈরি করে তা পোড়ানো হতে পারে।

আরও পড়ুন,
‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি’! ছড়িয়ে পড়া ‘আপত্তিকর’ ভিডিয়ো নিয়ে উদ্বেগ প্রকাশ শালিনী পাণ্ডের

এই ধোঁয়া নির্দিষ্ট পদ্ধতিতে গ্রহণ এবং বের করার কথা বলা হয়। আয়ুর্বেদিক মতে, এর মাধ্যমে নাক ও গলার উপরের অংশের মিউকাস পরিষ্কার করা, বন্ধ নাক খোলা কিংবা গলার অস্বস্তি কমানোর মতো উপকার পাওয়া যেতে পারে বলে দাবি করা হয়।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, আয়ুর্বেদিক ধূমপানকে সাধারণ তামাকজাত ধূমপানের বিকল্প হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করানোর যে কোনও পদ্ধতির ক্ষেত্রেই ঝুঁকি থাকতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন কোনও পদ্ধতি নিজের থেকে অনুসরণ না করাই নিরাপদ।

আরও পড়ুন,
Saheb-Susmita: সমুদ্রের নীল জলে ছুটির মেজাজে সুস্মিতা-সাহেব, ভাইরাল যুগলের ছবি

শেনাজ়ের এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। ‘ধূমপান’ শব্দটি শুনে প্রথমে চমকে গেলেও অভিনেত্রী যে পদ্ধতির কথা বলেছেন, তা সাধারণ সিগারেট বা তামাকজাত ধূমপান নয়— বরং একটি আয়ুর্বেদিক চিকিৎসাপদ্ধতি বলেই তিনি দাবি করেছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক