বয়স ৫৬। কিন্তু তাঁকে দেখলে বয়সের হিসাব মেলানো কঠিন। এখনও ছিপছিপে, পেশিবহুল চেহারা এবং সেই চেনা মিষ্টি হাসিতে অনুরাগীদের মন জয় করে চলেছেন আর মাধবন। একসময় ‘রহনা হ্যায় তেরে দিল মেঁ’-র প্রেমিক আর আজ ‘থ্রি ইডিয়টস’, ‘বিক্রম বেধা’ কিংবা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর মতো ছবির চরিত্রাভিনেতা— দীর্ঘ অভিনয়জীবনে বার বার নিজেকে নতুন ভাবে তুলে ধরেছেন তিনি।
মাধবনের ফিটনেস নিয়েও কম আলোচনা হয় না। বিশেষ করে সমাজমাধ্যমে তাঁর খালি গায়ে পেশিবহুল ছবি প্রকাশ্যে এলেই অনুরাগীদের মধ্যে শুরু হয় চর্চা। তবে অভিনেতার এই ধরনের ছবি যে তাঁর স্ত্রী সরিতা বিজে খুব একটা পছন্দ করেন না, তা নিজেই জানিয়েছিলেন মাধবন।
২০২১ সালে এক সাক্ষাৎকারে মাধবনকে তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মহিলামহলে তাঁর এত জনপ্রিয়তার কারণ কখনও ভেবে দেখেছেন কি না, জানতে চাওয়া হয় অভিনেতার কাছে। উত্তরে খানিকটা লজ্জায় পড়ে যান তিনি। মাধবন জানান, কেন তাঁকে এতটা পছন্দ করেন অনুরাগীরা, তা তিনি নিজেই বুঝতে পারেন না। তাঁর মতে, হৃতিক রোশনের মতো অভিনেতাকে যেখানে ‘গ্রিক গড’-এর মতো দেখতে, সেখানে নিজের জনপ্রিয়তার কারণ খুঁজে পাওয়া তাঁর কাছে কঠিন।
আরও পড়ুন,
ঘনিষ্ঠ দৃশ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি! তাই কি জয়া প্রদার হাতে চড় খেয়েছিলেন দলীপ তাহিল?
তবে নিজের ফিটনেস ধরে রাখার পদ্ধতিও বেশ চমকপ্রদ। নিয়মিত জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করাই যে তাঁর চেহারার রহস্য, এমনটা নয়। বরং নিজের শরীর নিয়ে সচেতন থাকলেও মাধবন ফিটনেসের ক্ষেত্রে প্রচলিত ছকের বাইরে থাকার কথাই জানিয়েছেন। আর তাঁর খালি গায়ের ছবি? সেখানেও রয়েছে মজার গল্প। মাধবনের দাবি, এমন ছবি সমাজমাধ্যমে পোস্ট করায় তাঁর স্ত্রী সরিতা আপত্তি জানিয়েছেন। অভিনেতার কথায়, স্ত্রী তাঁকে পরামর্শ দিয়েছিলেন, বয়সের সঙ্গে মানানসই ছবি পোস্ট করতে এবং এই ধরনের ছবি না দিতে।
আরও পড়ুন,
গাড়ি দুর্ঘটনার কবলে সুদীপা-অগ্নিদেবের পুত্র আকাশ, বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা
স্ত্রীর আপত্তি থাকলেও মাধবন অবশ্য বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং মজার ছলেই জানিয়েছেন, কেন এমন ছবি পোস্ট করেন, সেই উত্তর তাঁর নিজের কাছেও পুরোপুরি পরিষ্কার নয়। তবে যত দিন অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন, তত দিন সেই প্রশংসা উপভোগ করতে চান অভিনেতা। কেন খালি গায়ে ছবি পোস্ট করেন, সে প্রশ্নেরও মাধবনের কাছে নির্দিষ্ট উত্তর নেই। হয়তো নিজের মধ্যে এখনও সেই আকর্ষণ রয়েছে কি না, সেটাই যাচাই করতে চান তিনি। আবার তাঁর মনে এমন আশঙ্কাও কাজ করতে পারে যে, মানুষ হয়তো তাঁকে যথেষ্ট দেখছে না এবং একদিন তাঁকে ভুলে যাবে!
আরও পড়ুন,
ধূমপানেই শরীর চাঙ্গা! নাক দিয়ে ধোঁয়া টেনে শেনাজ়ের ‘সুখটান’, কী এই আয়ুর্বেদিক পদ্ধতি?
যদিও বর্তমানে নিয়মিত এমন ছবি পোস্ট করেন না মাধবন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ে পরীক্ষা-নিরীক্ষা থামেনি তাঁর। তামিল ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন অভিনেতা। ‘রং দে বসন্তী’, ‘৩ ইডিয়টস’, ‘তনু ওয়েডস মনু’, ‘বিক্রম বেধা’, ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এবং ‘শয়তান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

৫৬ বছর বয়সেও মাধবনের ফিটনেস এবং চেহারা তাই এখনও অনুরাগীদের কৌতূহলের বিষয়। স্ত্রী আপত্তি করলেও তাঁর পুরনো খালি গায়ের ছবি যে এখনও নজর কাড়ে, তা বলাই যায়। বয়স যে সত্যিই তাঁর কাছে শুধুই একটি সংখ্যা, মাধবনের উপস্থিতিই যেন তার প্রমাণ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.