দ্বিতীয় বিয়েতেও টিকল না সংসার। ছ’মাস পূর্ণ হওয়ার আগেই দাম্পত্যে ইতি টানলেন জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন দু’জন।
চলতি বছরের মার্চের শেষ দিকে সমাজমাধ্যমে বরবেশে দেখা গিয়েছিল বাদশাকে। প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদের পর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন র্যাপার। বিয়ের পর তাঁদের দাম্পত্যের বেশ কিছু মুহূর্তও উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে সেই সুখের ছবি বেশিদিন স্থায়ী হল না। বিয়ের মাত্র চার মাসের মধ্যেই, গত জুলাইয়ে বাদশা ও ইশার সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু হয়। ইশার একটি ইঙ্গিতপূর্ণ সামাজিক পোস্ট ঘিরে সেই জল্পনা আরও তীব্র হয়েছিল। যদিও তখন দু’জনের কেউই প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।
অবশেষে ৩১ আগস্ট যৌথ বিবৃতি প্রকাশ করে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন বাদশা ও ইশা। তাঁদের বক্তব্য, পারস্পরিক সম্মতি ও সম্মান বজায় রেখেই তাঁরা পৃথক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করেছেন তাঁরা।
আরও পড়ুন,
খালি গায়ে ছিপছিপে পেশিবহুল ছবি দিয়ে স্ত্রীর রোষে মাধবন! কেন এমন ছবি পোস্ট করেন অভিনেতা?
যৌথ বিবৃতিতে বাদশা ও ইশা লিখেছেন, তাঁরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত পারস্পরিক সম্মানের ভিত্তিতেই নেওয়া হয়েছে। পাশাপাশি, বিচ্ছেদ নিয়ে আর কোনও জল্পনা বা অনুমান না করার জন্যও সকলের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের সম্পর্ক নিয়ে এটিই একমাত্র বিবৃতি বলেও স্পষ্ট করেছেন।

বাদশার ব্যক্তিগত জীবনে এটি দ্বিতীয় বিচ্ছেদ। ২০২০ সালে প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে তাঁর সম্পর্কের অবসান ঘটে। তাঁদের একটি মেয়েও রয়েছে। এরপর প্রায় ছ’বছর পর ইশা রিখির সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান তারকা র্যাপার। চলতি বছরের মার্চে তাঁদের বিয়ের খবর সামনে আসে।
আরও পড়ুন,
ঘনিষ্ঠ দৃশ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি! তাই কি জয়া প্রদার হাতে চড় খেয়েছিলেন দলীপ তাহিল?
বিয়ের পর অবশ্য বেশ কিছু সুখী মুহূর্তের ছবি দেখা গিয়েছিল তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্কে ফাটলের খবর সামনে আসে। জুলাইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্টের পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। এবার সেই জল্পনাই সত্যি হল। দ্বিতীয় বিয়ের ছ’মাস পূর্ণ হওয়ার আগেই আলাদা হওয়ার পথে হাঁটলেন বাদশা ও ইশা রিখি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.