‘মা হওয়ার পর ফুলে ঢোল’! ক্যাটরিনাকে বডি শেমিং, নায়িকার পাশে দাঁড়িয়ে কড়া জবাব শিবালিকার

মাতৃত্বের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু তারকা হলে সেই স্বাভাবিক পরিবর্তনও যেন হয়ে ওঠে জনসমালোচনার বিষয়। এবার ঠিক এমনই পরিস্থিতির মুখোমুখি হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পর তাঁর শারীরিক গড়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ। কেউ লিখেছেন, ‘মা হওয়ার পর চেহারার কী হাল!’ আবার কারও মন্তব্য, ‘মা হওয়ার পর তো ফুলে ঢোল হয়ে গিয়েছেন।’ ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

২০২৫ সালের নভেম্বর মাসে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের সংসার আলো করে এসেছে এক কন্যাসন্তান। সন্তান জন্মের পর থেকেই ক্যামেরার আড়ালে রয়েছেন ক্যাটরিনা। আপাতত অভিনয়ের ব্যস্ততার থেকে দূরে থেকে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। অন্যদিকে ভিকি কৌশল ব্যস্ত অমর কৌশিকের ‘মহাবতার’ ছবির শুটিংয়ে।

সম্প্রতি পরিচালক কুক্কু কোহলির শেষকৃত্যে কৌশল পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেখানেই ফটোশিকারীদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর বর্তমান চেহারা। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা ধরনের মন্তব্য। অনেকেই তাঁর আগের ছিপছিপে চেহারার সঙ্গে বর্তমান গড়নের তুলনা টেনে সমালোচনা করেন।

আরও পড়ুন,
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়’, ফের ‘পদ্মাবত’-এর জহর দৃশ্যের বিরোধিতা স্বরার, তুমুল কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

তবে ক্যাটরিনার এই বডি শেমিং মেনে নিতে পারেননি অভিনেত্রী শিবালিকা ওবেরয়। ‘খুদা হাফিজ’ খ্যাত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের উদ্দেশে প্রশ্ন তোলেন, একজন মা সন্তান জন্ম দেওয়ার পর কেমন দেখতে হচ্ছেন, তা নিয়ে মন্তব্য করার অর্থই বা কী? শিবালিকার কথায়, “কেমন দেখতে হয়ে গিয়েছেন—এর মানেটা কী? এটাই তো মাতৃত্ব! সন্তান জন্ম দেওয়ার পর মায়েদের এহেন শারীরিক পরিবর্তন হওয়াই স্বাভাবিক।”

তিনি আরও বলেন, মাতৃত্বের সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে। শরীর ফুলে যাওয়া, ক্লান্তি-সহ একাধিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় মায়েদের। অথচ সমাজে মাতৃত্বের একটি ‘কাল্পনিক’ নিখুঁত ছবি তৈরি করে রাখা হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

আরও পড়ুন,
Shreya: কমলা আনারকলিতে মুগ্ধতা ছড়ালেন শ্রেয়া ঘোষাল, সাজে ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধন

শিবালিকার মতে, এই অবাস্তব ধারণাকে মহিমান্বিত করা বন্ধ করা উচিত। গত কয়েক দিনে এমন বহু পোস্ট তাঁর চোখে পড়েছে বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, মানুষের চিন্তাভাবনা কতটা হাস্যকর জায়গায় পৌঁছে যেতে পারে, তা দেখে তিনি অবাক।

ক্যাটরিনাকে ঘিরে এই বিতর্ক ফের একবার সামনে নিয়ে এল তারকাদের শরীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা অবিরাম চর্চার বিষয়টি। বিশেষ করে সন্তান জন্মের পর একজন নারীর শরীরের স্বাভাবিক পরিবর্তনকে ‘ত্রুটি’ হিসেবে দেখার প্রবণতা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। শিবালিকার বক্তব্যও সেই জায়গাতেই জোরালো প্রতিবাদ হয়ে উঠেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক