Nepal Flood Viral Girl: হড়পাবানে সব হারিয়েও প্রাণে বাঁচলেন! ভাইরাল তরুণীর শূন্যদৃষ্টি কাঁদাচ্ছে নেটদুনিয়াকে

নেপালের ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ধ্বংসযজ্ঞে একের পর এক হৃদয়বিদারক ছবি সামনে আসছে। কোথাও কাদার স্রোতে ভেসে গিয়েছে ঘরবাড়ি, কোথাও নিখোঁজ প্রিয়জনের খোঁজে স্বজনদের হাহাকার। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ছবি ও ভিডিয়ো, যা দেখে চোখে জল নেটিজেনদের।ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কাদামাটিতে সবকিছু হারিয়ে এক তরুণী একটি পাথরের উপর নিশ্চুপ হয়ে বসে রয়েছেন। তাঁর চোখেমুখে আতঙ্ক, বিস্ময় এবং শূন্যতা। আশপাশে রয়েছেন নেপালি সেনাবাহিনীর কয়েকজন সদস্য। জানা গিয়েছে, তাঁরাই বিপর্যয়ের পর ওই তরুণীকে উদ্ধার করেন।

তবে প্রাণে বাঁচলেও যেন এখনও বাস্তব পরিস্থিতি মেনে নিতে পারছেন না তিনি। চোখের সামনে ঘরবাড়ি ও পরিবারের সদস্যদের হারানোর ভয়াবহ অভিজ্ঞতা তাঁকে গভীর মানসিক ধাক্কার মধ্যে ফেলে দিয়েছে বলে জানা গিয়েছে। আচমকা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বরফ, পাথর ও কাদার স্রোতে তাঁর সবকিছু ভেসে যায়। ‘স্যাফরন চার্জার্স’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রকাশ্যে আসার পর থেকেই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন। কমেন্টে অনেকেই ওই তরুণীর মানসিক অবস্থার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কথায়, প্রাণে বেঁচে যাওয়াই যেখানে অলৌকিক, সেখানে এই ভয়াবহ অভিজ্ঞতার মানসিক ক্ষত থেকে বেরিয়ে আসা তাঁর কাছে আরও বড় লড়াই।

এদিকে নেপালের রাসুয়া জেলাতেও উদ্ধার অভিযানে মিলেছে এক অবিশ্বাস্য ঘটনা। হড়পা বান ও কাদার ধ্বংসস্তূপের নীচে প্রায় ৬০ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে ৫ থেকে ৬ বছর বয়সি এক শিশুকন্যাকে। ভেঙে পড়া টিনের শেডের নীচে আটকে ছিল শিশুটি।

আরও পড়ুন,
ছ’দিন পরেও থামেনি নেপালের হাহাকার, মৃত ১০৫০!

উদ্ধারের পর শিশুটির ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিপর্যয়ের ভয়াবহতার মাঝেও এই উদ্ধারকাজকে অনেকেই ‘অলৌকিক’ বলে উল্লেখ করছেন। তবে ভাইরাল হওয়া দুই ছবিই যেন নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের দুই ভিন্ন বাস্তবতা সামনে এনেছে—একদিকে দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নীচে থেকেও এক শিশুর প্রাণে ফিরে আসা, অন্যদিকে সব হারিয়ে প্রাণে বেঁচে যাওয়া এক তরুণীর নির্বাক হয়ে যাওয়া।

আরও পড়ুন,
ক্ষত না শুকোনো পর্যন্ত নেপালে ত্রাণ, কাঠমাণ্ডু পৌঁছে বড় বার্তা সোনু সুদের

নেটিজেনদের প্রশ্ন, ছোট্ট শিশুটি হয়তো ধীরে ধীরে এই ভয়াবহ স্মৃতি কাটিয়ে উঠবে। কিন্তু যে তরুণী চোখের সামনে নিজের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁর ক্ষেত্রে সেই মানসিক ক্ষত কতটা গভীর? ভাইরাল ছবির সেই শূন্য দৃষ্টি যেন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে।

নেপালের ভয়াবহ হড়পা বান শুধু ঘরবাড়ি কিংবা সম্পত্তিই কেড়ে নেয়নি, বহু মানুষের জীবনকে এক মুহূর্তে বদলে দিয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছে এমন মানুষের গল্প—যাঁরা প্রাণে বেঁচে গিয়েও হারিয়েছেন তাঁদের সবচেয়ে আপনজনদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক