Sourav-Suvosmita: প্রেমের জোয়ারে সৌরভ-শুভস্মিতা, ‘দীপ-ঝাঁপি’র রসায়ন এখন বাস্তবেও

Sourav-Suvosmita: একে অপরকে চোখে হারাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন জুটি সৌরভ চক্রবর্তী (Sourav) ও শুভস্মিতা মুখার্জি (Suvosmita)। সম্প্রতি তারই এক ঝলক উঠে এলো সোশ্যাল মিডিয়ায়।
টেলিভিশনের পর্দায় জুটি বেঁধেই দর্শকদের নজর কেড়েছিলেন তারা।

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে দীপ ও ঝাঁপির চরিত্রে তাদের রসায়ন দর্শকদের বেশ পছন্দের। আর সেই পর্দার রসায়ন যে বাস্তব জীবনেও বিশেষ সম্পর্কের রূপ নিয়েছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। বর্তমানে অবশ্য আর সেই সম্পর্ককে ঘিরে রাখঢাকের ছবি নেই।

২০২৬ সালের মে মাসে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। শুভস্মিতাও জানিয়েছেন, সম্পর্ক এতোদিন আড়ালে রাখার কারণেই হয়তো তা আরও সুন্দরভাবে পরিণতির দিকে এগিয়েছে। এবার আরও কিছু ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।

আরও পড়ুন,
‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’-এ মাতৃত্বের ঝলক সোহিনীর

ছবিতে সৌরভ ও শুভস্মিতার চোখে-মুখে ধরা পড়ছে সেই ভালোবাসার উষ্ণতা। কখনও পাশাপাশি দাঁড়িয়ে হাসি, কখনও একে অপরের দিকে মুগ্ধ চোখে তাকানো। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন ছবি প্রকাশ্যে এলেই অনুরাগীদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। সম্প্রতি শুভস্মিতার পোস্টেও দেখা গিয়েছে তাদের এমনই ঘনিষ্ঠ মুহূর্ত।

সাথে লেখেন, ‘তুমি না থাকলে স্বপ্নের রঙ হয়ে যেত খয়েরী
বন বন করে দুনিয়াটা এই পারতো না ঘুরতে।’ অন্যদিকে শুধু প্রেম নয়, পরিবারকেও এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে নিয়েছেন তারা। জুলাই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে পাহাড়ে বেড়াতেও দেখা গিয়েছিল সৌরভ-শুভস্মিতাকে। এখন অনুরাগীদের অপেক্ষা একটাই কবে চার হাত এক হবে?

আরও পড়ুন,
‘উত্তম কুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্ম শতবর্ষে শ্রদ্ধা প্রসেনজিতের

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক