শুধুমাত্র খেতে ভাল লাগে তার জন্য নয়, শরীরে প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন আর খনিজের ঘাটতি পূরণ করতে পুষ্টিবিদেরা টাটকা টাটকা শাকসব্জি খেতে বলেন। মরসুমের শাকপাতা নিয়মিত খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা সম্ভাব। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই সবুজ টাটকা শাক। তাইতো সব্জির পাশাপাশি নিয়মিত কোনও না কোনও মরসুমি শাক খেতে বলা হয়। শুধুমাত্র রোগ প্রতিরোধ নয়, ত্বক থেকে চুল— সবই ভাল রাখতে সাহায্য করে শাকপাতা। কিন্তু কোন শাকে কেমন পুষ্টিগুণ, তা কি জানা আছে?
১) কুমড়ো শাক
কুমড়ো শাক শরীরের নানা প্রকার খনিজের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। অ্যান্টি অক্সিড্যান্ট তো বটেই তার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিনের জোগান দেয় এই শাক।
আরও পড়ুন,
*ভুঁড়ির সাইজ কিছুতেই কমছে না? মেদ ঝরানোর জাদুটোনা আদা! শুধু খেতে হবে এই বিশেষ নিয়ম
*বাবা থেকে স্বামী! কোথায় রয়েছে বিয়ের এমন অদ্ভুত রীতি?
২) মেথি শাক
শীতকাল মানেই বাজারে মেথি শাকের আনাগোনা। আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ মেথি শাক, ডাল, তরকারি এমনকি পরোটা দিয়ে খাওয়া যেতেই পারে।
৩) সাজনে পাতা
আমরা সকলেই জানি সজনে ডাঁটার শরীরের জন্য বেশ উপকারী। তবে সজনে শাকও শরীরের জন্য উপকারী। পুষ্টিবিদেরা মতে, প্রয়োজনীয় বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর সজনে পাতা তারুণ্য ধরে রাখতে বিশেষ ভাবে সাহায্য করে।
৪) ধনে পাতা
শীতকালে অনেকেই গরম গরম ভাতের সাথে ধনেপাতার চাটনি খেতে ভীষণ ভালবাসেন। ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে-এর মতো শরীরের প্রয়োজনীয় উপাদন রয়েছে ধনে পাতায়। ধনে পাতার চাটনি তো বটেই তরকারি অথবা ডালে ধনে পাতা পড়লে কিন্তু তার স্বাদ এক অন্য মাত্রা পায়।
৫) লাল নটে শাক
ভিটামিন, প্রোটিন এবং খনিজে ভরপুর লাল নটে শাক। এমনকি এই শাকে অ্যান্টি অক্সিড্যান্টও উপস্থিত রয়েছে। তাই শরীরের ক্থা ভেবে এই শাকও রাখতে পারেন পাতে।
আরও পড়ুন,
*৫ সব্জির খোসা ফেলে না দিয়ে তৈরি করুন চিপস্, বাজার-দোকানকেও টেক্কা দেবে

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.