Susmita: জন্মাষ্টমীতে বিশেষ সাজে সুস্মিতা, কোলে ছোট্ট ‘কেষ্ট’! ছবিতে মাতৃত্বের মায়া

Susmita: জন্মাষ্টমী মানেই শ্রীকৃষ্ণের জন্মোৎসব। আর সেই বিশেষ দিনেই একেবারে অন্যরকম আবহে ধরা দিলেন অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সুস্মিতা রায় (Susmita)। সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া সুস্মিতা এবার নিজের ছোট্ট পুত্রকে কৃষ্ণের সাজে সাজিয়ে বিশেষ ছবি ভাগ করে নিলেন।

ছবিতে মায়ের কোলে হলুদ ধুতি, অলঙ্কার ও মুকুটে সেজে রয়েছে ক্ষুদে ‘কানাই’। মায়ের সাজেও রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। সাদা-সোনালি শাড়ি, গয়না ও ফুলের সাজে তাকেও অপূর্ব লাগছে। ছবির সবচেয়ে নজরকাড়া মুহূর্ত অবশ্যই মা-ছেলের মিষ্টি বন্ধন। কখনও হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন সুস্মিতা, আবার কখনও স্নেহভরা চোখে তাকিয়ে রয়েছেন ছোট্ট ছেলের দিকে।

আর লিখেছেন, ‘শুভ জন্মাষ্টমী সবাইকে। আজ আমার জন্য দিনটা একটু বেশি বিশেষ। আমার ছোট্ট ছেলের সঙ্গে যেন আমার গোপালও আমার ঘরে এসেছে। দু’জনকে মিলিয়ে মনে হয়, আমার ঘরটা আজ সত্যিই পূর্ণ হয়ে গেছে। গোপালের আশীর্বাদ সবার জীবনে ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক। জয় শ্রীকৃষ্ণ।’

জন্মাষ্টমীর আবহে এই ফটোশ্যুট যেন তাদের জীবনের নতুন অধ্যায়কেই আরও সুন্দর করে তুলেছে। উল্লেখ্য, ২০২৬ সালের জুলাইয়ে সুস্মিতা ও তার স্বামী শুভাশিস দে-র জীবনে আসে তাদের পুত্রসন্তান। দীর্ঘ প্রতীক্ষার পর মা হওয়ার সুখবর নিজেই জানিয়েছিলেন সুস্মিতা। তাদের ছেলের নাম রাখা হয়েছে ‘সিডো’।

সন্তান জন্মের পর থেকেই ছোট্ট সিডোকে ঘিরে একাধিক আবেগঘন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুস্মিতা। আগস্টে প্রথমবার ছেলের মুখও প্রকাশ্যে আনেন তারা। এবার জন্মাষ্টমীর বিশেষ সাজে মা-ছেলের এই ছবি দেখে স্বাভাবিকভাবেই মুগ্ধ অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক