Vastu: তেজপাতার তেজে কাটবে দুর্দশা! সপ্তাহের নির্দিষ্ট দিনে এই উপায় পালন করলেই ঘটবে চমক

Vastu: তেজপাতা ভারতীয় রান্নাঘরের অত্যন্ত পরিচিত একটি উপাদান। পোলাও, বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন তরকারিতে সুগন্ধ ও স্বাদ বাড়াতে তেজপাতার ব্যবহার হয়ে থাকে। তবে শুধু রান্নার কাজেই নয়, শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী তেজপাতার সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু বিশেষ বাস্তু উপায়ও।
বাস্তু ও শাস্ত্রীয় মতে, তেজপাতা দিয়ে নির্দিষ্ট একটি উপায় নিয়ম মেনে পালন করলে বাড়ির নেতিবাচক পরিবেশ দূর করে ইতিবাচক শক্তি আকৃষ্ট করা যায়। বিশেষ করে সপ্তাহের নির্দিষ্ট দিনে সন্ধ্যায় এই উপায়টি করার কথা বলা হয়। কী ভাবে করবেন? রইল বিস্তারিত।

কোন দিনে করতে হবে তেজপাতার এই উপায়?

শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অথবা শুক্রবার সন্ধ্যায় এই উপায় পালন করা যেতে পারে। উপায় শুরু করার আগে বাড়ির ঠাকুরঘর পরিষ্কার করে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে নিতে হবে।
এর পর একটি ধুনুচি বা উপযুক্ত পাত্রে দু’টি বা তার বেশি তেজপাতা নিয়ে জ্বালাতে হবে। তেজপাতা থেকে যে ধোঁয়া বের হবে, তা সাবধানে গোটা বাড়িতে ছড়িয়ে দিতে বলা হয়।
বাড়ির প্রতিটি ঘরে যাতে এই ধোঁয়া পৌঁছয়, সেদিকে নজর রাখতে হবে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, নিয়ম মেনে পর পর কয়েক সপ্তাহ এই উপায় পালন করলে এর সুফল পাওয়া যেতে পারে।

তেজপাতার ধোঁয়া ছড়ালে কী হয় বলে বিশ্বাস?

শাস্ত্রীয় ও বাস্তু বিশ্বাস অনুযায়ী, তেজপাতার এই উপায় পালনের একাধিক সুফল রয়েছে।

মন শান্ত থাকে: বাড়ির পরিবেশে ইতিবাচক ভাব তৈরি হলে মানসিক অশান্তি ও দুশ্চিন্তা কমে মন ভালো থাকতে পারে বলে বিশ্বাস।

আটকে থাকা কাজ এগোয়: দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তার বাধা দূর হতে পারে বলে শাস্ত্রে বিশ্বাস করা হয়।

নেতিবাচক প্রভাব কাটে: সংসার বা বাড়ির উপর কারও কুনজর থাকলে তেজপাতার এই উপায় তা দূর করতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়।

Vastu: মহিলাদের ছেঁড়া চুল যত্রতত্র ফেলা উচিত নয়, ঘটতে পারে অমঙ্গল! কী উপায় মানা জরুরি জেনে নিন

নিয়ম মেনে করাই গুরুত্বপূর্ণ
এই ধরনের বাস্তু বা শাস্ত্রীয় উপায় মূলত বিশ্বাস ও প্রচলিত ধারণার উপর নির্ভরশীল। তাই এটিকে নিশ্চিত ফল পাওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে দেখা উচিত নয়। তেজপাতা পোড়ানোর সময় অবশ্যই আগুন ও ধোঁয়া নিয়ে সতর্ক থাকতে হবে এবং ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক