Dev: লাদাখের পাহাড়ে ‘তোর শুধু তোর’, শ্যুটিংয়ের স্মৃতি ভাগ করে নিলেন দেব

Dev: দীর্ঘ অপেক্ষার পর ফের বড়ো পর্দায় একসঙ্গে দেব (Dev) ও শুভশ্রী (Subhasree)। তাদের আসন্ন সিনেমা ‘দেশু ৭’-কে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। তারই মাঝে লাদাখের মনোরম লোকেশনে ‘তোর শুধু তোর’ গানটির শ্যুটিংয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দেব।

এই গানে পাহাড়, নদী আর বিস্তীর্ণ প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে দেব-শুভশ্রীর উপস্থিতি যেন ফিরিয়ে দিয়েছে পুরনো নস্ট্যালজিয়া। আর এদিন দেব ভাগ করে নিলেন নিজের একগুচ্ছ ছবি। যেখানে দেখা যায় রাস্তার মাঝে বাইকে বসে একাধিক পোজ দিয়েছেন তিনি। সাথে ক্যাপশনে, ‘এমনি’।

তাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ইতিমধ্যেই ভাইরাল সেইসব ছবি। উল্লেখ্য, ‘তোর শুধু তোর’ ইতিমধ্যেই ‘দেশু ৭’-এর প্রথম গান হিসেবে প্রকাশ্যে এসেছে। গানটি গেয়েছেন রূপক তিওয়ারি এবং কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। গান প্রকাশের পর দেব-শুভশ্রীর পর্দার রসায়ন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

দীর্ঘ বিরতির পর তাদের আবার রোম্যান্টিক জুটিতে দেখতে পেয়ে নস্ট্যালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। লাদাখে ‘দেশু ৭’-এর শ্যুটিং চলাকালীন একাধিক মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন দেব ও শুভশ্রী। শ্যুটিং শেষ হওয়ার পর লাদাখের রাস্তায় তাদের ‘মালা রে’ গানে নাচের ভিডিও নিয়েও তৈরি হয়েছিল উচ্ছ্বাস।

উল্লেখযোগ্য, ‘দেশু ৭’ দেবের পরিচালক হিসেবে আত্মপ্রকাশের সিনেমা। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। দেব-শুভশ্রীর সঙ্গে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, পার্থসারথি চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার।

আরও পড়ুন,
‘আমার হরমোন অত গাঢ় নয় যে…’! দিতিপ্রিয়াকে নিয়ে প্রশ্ন উঠতেই বিস্ফোরক জবাব জীতুর

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক