Bageshwar Baba: বাংলার বিতর্কে এবার স্কটল্যান্ড থেকে মুখ খুললেন বাগেশ্বর বাবা, দুর্গাপুজোর আমিষ বিতর্কে কী বললেন?

দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্যের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভও হয়েছে। সেই আবহেই এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তবে ভারতে নয়, স্কটল্যান্ডের গ্লাসগো থেকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি।

সম্প্রতি দুর্গাপুজোর প্যান্ডেলে মাছ-মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন বাগেশ্বর বাবা। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক তরজা শুরু হয়। অভিযোগ ওঠে, তাঁর বক্তব্যে বাঙালির খাদ্যাভ্যাস ও ভাবাবেগে আঘাত করা হয়েছে। এবার সেই বিতর্কের জবাব দিতে গিয়ে বাগেশ্বর বাবা বলেন, “আমি আপনার খাওয়া নিয়ে কেন বলব! আপনারা তো আমাদের নিজের। আমি কেন বলব?”

দুর্গাপুজো প্রসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, তাঁর উদ্দেশ্য কারও ব্যক্তিগত খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা ছিল না। তাঁর বক্তব্য ছিল মূলত পুজোর প্যান্ডেল ও দেবীর আশপাশের জায়গার পবিত্রতা বজায় রাখা নিয়ে। বাগেশ্বর বাবার কথায়, দুর্গাপুজোর প্যান্ডেলে মাছ-মাংস না খেয়ে সেগুলি বাড়িতে খাওয়ার কথা তিনি বলেছিলেন। তাঁর দাবি, কারও খাদ্যাভ্যাস বা ব্যক্তিগত জীবনে কোনও নিয়ম চাপিয়ে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তবে একজন ধর্মগুরু হিসেবে হিংসার বিরুদ্ধে কথা বলার অধিকার তাঁর রয়েছে। এদিকে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে কলকাতার ভবানীপুরে প্রতিবাদে নামে কংগ্রেস ও যুব কংগ্রেস। ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাগেশ্বর বাবার ছবি পোড়ানো হয়। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।

বৃহস্পতিবার বিধানসভাতেও এই বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগেশ্বর বাবার বক্তব্যের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ ও অখণ্ড ভারতের কথা বলেছেন এবং নিজের ঐতিহ্য ও সংস্কৃতির কথা নিজের মতো করে তুলে ধরেছেন। তাঁর বক্তব্য কারও ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন,
‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

একইসঙ্গে ভবানীপুরে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনাতেও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ভবানীপুরের বিক্ষোভের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

Bageshwar Baba: এক রাতের ঘটনাই বদলে দিয়েছিল জীবন, আসলে কে এই বাগেশ্বর বাবা?

এই পরিস্থিতিতে স্কটল্যান্ডের গ্লাসগো থেকে বাগেশ্বর বাবার নতুন মন্তব্য রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করল। তাঁর বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করতে চাইলেন, বাঙালির ব্যক্তিগত খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করা তাঁর উদ্দেশ্য ছিল না; বরং পুজোর স্থানকে পবিত্র রাখার কথাই তিনি বলতে চেয়েছিলেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক