Bigg Boss Bangla: সকালে ‘আমাকে ছোঁবে না’, রাতেই রাজবীরের হাত ধরে নন্দিনী! ভাইরাল নতুন সমীকরণ

বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও তুমুল ঝগড়া, কখনও অভিমান, আবার কখনও সেই একই দুই প্রতিযোগীর মধ্যে দেখা যাচ্ছে ঘনিষ্ঠতা। রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়েও এখন তৈরি হয়েছে এমনই এক নতুন জল্পনা।

সকালে রাজবীরের আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন নন্দিনী। কান্নায় ভেঙে পড়া নন্দিনীকে শান্ত করতে গিয়ে তাঁর চোখের জল মুছিয়ে দেওয়ার চেষ্টা করেন রাজবীর। কিন্তু তাতেই আপত্তি জানান নন্দিনী। হাত সরিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আমাকে ছোঁবে না!” এমনকি রাজবীরের সঙ্গে আর কথা বলতে চান না বলেও জানিয়ে দেন তিনি।

নন্দিনীর অভিযোগ, রাজবীর তাঁর সরলতার সুযোগ নিয়ে গেম খেলছেন। অন্যদিকে রাজবীরও স্বীকার করেন, গেম জেতার জন্যই তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।

এরপর ক্যাপ্টেন হওয়ার টাস্ক ‘শিলাবৃষ্টি’ ঘিরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রতিযোগীদের নিজেদের পাত্রে সাদা বল সংগ্রহ করতে হচ্ছিল। সেই সময় নন্দিনী ও সৃজলাকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে অন্য প্রতিযোগীদের পাত্র ভেঙে দেন রাজবীর। এর জেরে দুর্নিবার সাহা, ভরত কল ও মনামীর সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি একসময় ধাক্কাধাক্কির পর্যায়েও পৌঁছে যায়।
রাজবীরকে থামাতে দুর্নিবার তাঁকে পিছন থেকে ধরে আটকানোর চেষ্টা করেন। সোনামণি ও দীপেন্দুও রাজবীরের আচরণের সমালোচনা করেন। শেষ পর্যন্ত সঞ্চালক জয়িতা তাঁকে টাস্ক থেকেই সরিয়ে দেন।

কিন্তু দিনের শেষে যেন সম্পূর্ণ বদলে গেল ছবিটা!
রাতে বিছানায় পাশাপাশি দেখা যায় রাজবীর ও নন্দিনীকে। রাজবীর তখন নন্দিনীর হাত ধরে কথা বলছিলেন। তাঁকে বলতে শোনা যায়, “তুমি এত স্ট্রং? আসলে তুমি যোগ্য বলেই আমি ওদের খেলায় একটু কাঠি করেছি।” রাজবীরের এমন কথা শুনে নন্দিনীর মুখেও দেখা যায় লাজুক হাসি।

আরও পড়ুন,
ভুল থেকে নিখুঁত ইংরেজি, কীভাবে নিজেকে বদলে ফেলেছিলেন উত্তম কুমার? জানলে মুগ্ধ হবেন

সকালের সেই ‘আমাকে ছোঁবে না’ থেকে রাতের হাত ধরা—রাজবীর ও নন্দিনীর এই বদলে যাওয়া সমীকরণই এখন দর্শকদের নজরে। তাঁদের এই মুহূর্তের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এই ঘনিষ্ঠতা সত্যিই নতুন কোনও সম্পর্কের ইঙ্গিত, নাকি বিগ বসের গেমেরই অংশ—তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক