Sourav-Suvosmita: আবারও আদুরে মুহূর্তে সৌরভ-শুভস্মিতা, মিষ্টি রসায়নে মুগ্ধ অনুরাগীরা

Sourav-Suvosmita: টেলিপাড়ার পরিচিত মুখ সৌরভ চক্রবর্তী (Sourav)ও শুভস্মিতা মুখার্জির (Suvosmita) সম্পর্কের রসায়ন নতুন করে নজর কাড়ছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় তাদের সাম্প্রতিক পোস্টে ধরা পড়েছে একসঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্ত।

একেবারে আদর্শ বাঙালি সাজে দেখা গিয়েছে তাদের। সৌরভের পরনে রয়েছে ধুতি-পাঞ্জাবি, অন্যদিকে শুভস্মিতা পরেছেন লাল শাড়ি। রাস্তায় ট্যাক্সির পাশে দাঁড়িয়ে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাদের। কখনও পাশাপাশি, কখনও একে অপরের সঙ্গ উপভোগ করতে দেখা যাচ্ছে দু’জনকে।

সাথে লেখেন, ‘আহ্লাদিত দু’জন মানুষ দিন পোহাতো রাতে রোদকে রাখত বুকপকেটে শুকনো জোছনাতে। জলকে দিয়ে ঘিরত আগুন, বৃষ্টি দিয়ে ধুলো, মনের সঙ্গে রাখত বেঁধে হাজার মনের ভুলও।’ যা দেখে রীতিমতো আহ্লাদিত অনুরাগীরা। সৌরভ ও শুভস্মিতার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা রয়েছে।

চলতি বছরের শুরুতেই তাদের সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় জল্পনা তৈরি হয়েছিল। পরবর্তীতে সেই সম্পর্ক আরও পরিণত হয় এবং মে মাসে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি শুভস্মিতার একটি পোস্টেও সৌরভকে ঘিরে তার আবেগের প্রকাশ দেখা গিয়েছিল। তাদের সম্পর্কের এই নতুন অধ্যায় যেন সোশ্যাল মিডিয়ার পাতাতেও ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে।

অন্যদিকে, কাজের ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় বের করে নেওয়া এবং ছোট ছোট মুহূর্তকে উপভোগ করাই তাদের সম্পর্কের অন্যতম সুন্দর দিক। সৌরভ-শুভস্মিতার এই আদুরে মুহূর্তের ঝলক দেখে অনুরাগীদের একাংশের প্রশ্ন এবার কি বিয়ের অপেক্ষা? যদিও বিয়ের বিষয়ে তাদের তরফে নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত সেই উত্তর অধরাই থাকছে।

আরও পড়ুন,
Raj: ছেলের জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে তুললেন রাজ, সাথে শুভেচ্ছা জানালেন শুভশ্রীকেও

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক