মঙ্গলের গোচরে মহাবিপদে মিথুন-কর্কট-সিংহ-ধনু! জোতিষ সতর্ক বার্তা

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি, সাহস, উদ্যম ও পরাক্রমের কারক গ্রহ হিসেবে মনে করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা ৪৪ মিনিটে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, কর্কট রাশিতে মঙ্গল নীচস্থ অবস্থানে থাকে। তাই এই গোচরের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলের কর্কট গোচর চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এই সময় কর্মজীবন, অর্থ, স্বাস্থ্য, পারিবারিক বিষয় এবং শত্রু সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জেনে নেওয়া যাক, কোন চার রাশির জাতকদের জন্য সময়টা তুলনামূলক কঠিন হতে পারে।

মিথুন রাশি:
মিথুন রাশি
মঙ্গলের গোচরে মিথুন রাশির জাতকদের কথাবার্তায় সংযমী হওয়া প্রয়োজন। সামান্য কথা থেকেও বড় ধরনের বিবাদ তৈরি হতে পারে। শারীরিক সমস্যা বাড়তে পারে এবং মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় খারাপ সঙ্গ এড়িয়ে চলাই ভালো। অসতর্কতার কারণে আচমকা ক্ষতির মুখেও পড়তে পারেন।

কর্কট রাশি:
কর্কট রাশি
কর্কট রাশিতেই মঙ্গলের প্রবেশ হওয়ায় এই রাশির জাতকদের মানসিক চাপ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। আচমকা খরচ বেড়ে যেতে পারে। পাশাপাশি শত্রুরাও সক্রিয় হতে পারেন। তাই অযথা কারও সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো।

সূর্যের অবস্থানে বিরাট বদল, আগামী একমাস ৪ রাশির অর্থ-সম্মান ‘ডাবল
সূর্যের অবস্থানে বিরাট বদল, আগামী একমাস ৪ রাশির অর্থ-সম্মান ‘ডাবল

সিংহ রাশি:
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গলের এই গোচরে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকা জরুরি। জমি, বাড়ি বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে। পড়াশোনাতেও কিছু বাধার সম্মুখীন হতে পারেন। আইনি জটিলতার কারণে আদালতে যাতায়াতের পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

ধনু রাশি:
ধনু রাশি (Sagittarius Horoscope)
ধনু রাশির জাতকদের জন্যও এই গোচর খুব একটা অনুকূল নাও হতে পারে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে সংযমী থাকা দরকার। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অফিস পলিটিক্সের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকা প্রয়োজন। তাঁদের কারণে ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রেও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা জরুরি।

গুরুর নক্ষত্রে শনির মেগা এন্ট্রি, ৪ রাশির হাতে আসবে অঢেল অর্থ
গুরুর নক্ষত্রে শনির মেগা এন্ট্রি, ৪ রাশির হাতে আসবে অঢেল অর্থ

জ্যোতিষ মতে, মঙ্গলের এই গোচর প্রত্যেক রাশির ক্ষেত্রে একই ফল দেবে না। তাই উপরোক্ত বিষয়গুলিকে সম্ভাব্য জ্যোতিষীয় প্রভাব হিসেবেই দেখা উচিত। ব্যক্তিগত জন্মছকের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক