গোচর করছেন দেবগুরু বৃহস্পতি, টাকা থেকে সম্মান; সুদিন ফিরবে ৪ রাশির

জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশেষ করে দেবগুরু বৃহস্পতির গোচরের প্রভাবকে গুরুত্ব দেন জ্যোতিষীরা। বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, অর্থ, সমৃদ্ধি, সম্মান ও সৌভাগ্যের কারক গ্রহ হিসেবে মনে করা হয়। তাই বৃহস্পতির রাশি পরিবর্তন হলে তার প্রভাব পড়তে পারে জাতক-জাতিকাদের কর্মজীবন, অর্থভাগ্য এবং সামাজিক সম্মানের উপর।
জ্যোতিষীয় গণনা অনুযায়ী, আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে সূর্যের রাশি সিংহতে প্রবেশ করবে। বৃহস্পতির এই গোচর ১২টি রাশির জীবনেই কোনও না কোনওভাবে প্রভাব ফেলতে পারে। তবে চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি থেকে আর্থিক স্বচ্ছলতা—বিভিন্ন ক্ষেত্রে মিলতে পারে ইতিবাচক ফল।

মেষ রাশি

মেষ রাশি
মেষ রাশি

বৃহস্পতির সিংহ গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফলদায়ক হতে পারে। কর্মরতদের জন্য উন্নতির নতুন দরজা খুলে যেতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার পাশাপাশি আপনার বিশ্বাসযোগ্যতা ও স্বীকৃতিও বৃদ্ধি পেতে পারে।
এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ও লাভজনক চুক্তি বা কাজের সুযোগও আসতে পারে। আর্থিক দিক থেকে স্বস্তি মিলতে পারে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে শুরু করবে।

সিংহ রাশি
সিংহ রাশি
বৃহস্পতি সরাসরি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। ফলে এই রাশির জাতক-জাতিকারা গোচরের সবচেয়ে সরাসরি প্রভাব পেতে পারেন। বৃহস্পতির প্রভাবে ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এবং আত্মবিশ্বাস বাড়তে পারে।
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হতে পারে। একইসঙ্গে সামাজিক ক্ষেত্রে সম্মান ও পরিচিতি বাড়ার সম্ভাবনাও রয়েছে। নতুন সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করতে পারেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি
বৃহস্পতির গোচর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সময় ধীরে ধীরে হাতে আসতে পারে।
ব্যবসায়ীদের জন্যও সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে ব্যবসার ক্ষেত্রে উপকারে আসবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগও মিলতে পারে।

ধনু রাশি

ধনু রাশি
ধনু রাশি

ধনু রাশির অধিপতি বৃহস্পতি। তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির সিংহ গোচর বিশেষ ফলপ্রসূ হতে পারে। দীর্ঘদিন ধরে যে স্বপ্ন বা লক্ষ্য পূরণের অপেক্ষায় ছিলেন, তা বাস্তবায়নের পথ খুলতে পারে।
চাকরিতে পদোন্নতির অপেক্ষায় থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে ভালো সুযোগ সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়বে। বৃহস্পতির শুভ প্রভাবে জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক