Yash-Nusrat: বাপ্পার আরাধনায় যশ-নুসরত, ঘরোয়া পুজোয় ধরা দিলো কাছের মুহূর্ত

Yash-Nusrat: গণেশ চতুর্থীর পবিত্র আবহে সিদ্ধিদাতার আরাধনায় মাতলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash) ও নুসরত জাহান (Nusrat)। প্রতি বছরই বিভিন্ন উৎসবের মুহূর্তে তাদের ব্যক্তিগত জীবনের কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায়।

এবারও গণেশ পুজোর আবহে তাদের বাড়ির পুজোর মুহূর্ত নজর কেড়েছে নেটপাড়ার। সাম্প্রতিক পোস্টে ঘরোয়া পরিবেশে গণেশ পুজোর আয়োজনের আভাস মিলেছে। ভক্তি ও পারিবারিক আবহে বাপ্পার কাছে মঙ্গলকামনা করেছেন তারা।

একেবারে সাবেকি সাজে সেজে উঠেছিলেন এই তারকা জুটি। ছবি পোস্ট করে যশ লিখেছেন, ‘সকলের জন্য আশীর্বাদ কামনা করছি।’ তারকা জুটির এই পুজোর মুহূর্ত স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে তৈরি করেছে আগ্রহ। বিশেষ করে পুজোর দিন তাদের এমন ব্যক্তিগত মুহূর্ত সামনে আসায় ভালোবাসা ও শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, ২০২৬ সালে গণেশ চতুর্থী পালিত হচ্ছে ১৪ই সেপ্টেম্বর। উৎসবের দিনে গণেশের কাছে বাধা-বিপত্তি দূর করে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন ভক্তরা। সেই উৎসবের আবহেই যশ-নুসরতের পুজোর মুহূর্ত যেন আরও একবার মনে করিয়ে দিল তারকাদের ঝলমলে জীবনের আড়ালেও রয়েছে একান্ত পারিবারিক ও ধর্মীয় আবেগের জায়গা।

আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো নুসরত ভিন্ন ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও সমস্ত হিন্দু অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো থেকে শুরু করে সব অনুষ্ঠানেই তাকে অংশগ্রহণ করতে দেখা যায় যার। ফলে তার প্রতি মানুষের ভাবধারা বেশ পাল্টেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক