Kanchan-Sreemoyee: গণেশ পুজোয় একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী, বাপ্পার আরাধনায় ক্ষুদে কৃশভিও! প্রকাশ্যে এলো মিষ্টি মুহূর্ত

Kanchan-Sreemoyee: গণেশ চতুর্থীর উৎসবে এবার ভক্তির আবহে মেতে উঠলেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। সিদ্ধিদাতা গণেশের আরাধনায় পরিবারের সঙ্গে সময় কাটানোর একগুচ্ছ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রীময়ী।

আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে তাদের পারিবারিক উদযাপনের ছবি। সামনে ফুলে ফুলে সাজানো গণেশ মূর্তি। তারই সামনে শ্রীময়ী ও কাঞ্চনকে দেখা গেল একসঙ্গে। হলুদ পোশাকে দু’জনের সাজেই ছিল উৎসবের আবহ। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাদের কন্যা সন্তান কৃশভির ছবি।

গণেশ মূর্তির সামনে কমলা রঙের পোশাকে একরত্তির মিষ্টি উপস্থিতি যেন গোটা আয়োজনের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ছবি পোস্ট করে কাঞ্চন লিখেছেন, ‘শুভ গণেশ চতুর্থী।’ উল্লেখ্য, ২০২৬ সালে ১৪ই সেপ্টেম্বর পালিত হচ্ছে গণেশ চতুর্থী। ভক্তি, প্রার্থনা ও পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই তারকাদের ঘরেও দেখা যাচ্ছে উৎসবের আমেজ।

কাঞ্চন-শ্রীময়ীর গণেশ আরাধনা অবশ্য নতুন নয়। এর আগেও তাদের বাড়িতে গণেশ পুজো ঘিরে বিশেষ আয়োজনের খবর প্রকাশ্যে এসেছিল। জানা যায় কাঞ্চনের বাড়িতে কয়েক বছর ধরেই গণেশ পুজোর আয়োজন হয়ে আসছে।

এবারও সেই পারিবারিক পরম্পরার ছাপ ধরা পড়লো তদের সোশ্যাল মিডিয়া পোস্টে। বাপ্পার সামনে প্রার্থনা, পরিবারের সঙ্গে আনন্দ আর ছোট্ট কৃশভির মিষ্টি উপস্থিতি সবমিলিয়ে কাঞ্চন-শ্রীময়ীর গণেশ চতুর্থীর উদযাপন যেন হয়ে উঠলো একেবারেই ঘরোয়া ও ভালোবাসায় ভরা। ইতিমধ্যেই ভাইরাল সেসব ছবি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক