Bigg Boss Bangla: ‘মেকআপ রুমে তোমার নোংরা দিকটা দেখেছিলাম’, সৃজলার মাথা ফাটার ঘটনায় নন্দিনীর বিরুদ্ধে সরব সঙ্ঘশ্রী-অনামিকা

‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেন নির্বাচনের টাস্ক ঘিরে তৈরি হল তীব্র উত্তেজনা। মঙ্গলবারের পর্বে টাস্ক চলাকালীন নন্দিনী দত্তের ধাক্কায় সৃজলা গুহ আহত হন বলে অভিযোগ। ঘোড়ায় চড়ার টাস্কে সৃজলাকে নামানোর চেষ্টার সময় আচমকা পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায় এবং রক্তপাত শুরু হয়। ঘটনার পরই তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সহ-প্রতিযোগীরা।

ক্যাপ্টেন নির্বাচনের জন্য প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলায় সৃজলা, মনামী ঘোষ, জীতু কমল, তনুশ্রী ও রাজবীর দে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হন। এরপর তাঁদের জন্য রাখা হয় কাঠের ঘোড়ায় চড়ার টাস্ক। নিয়ম অনুযায়ী, অন্য প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বীদের ঘোড়া থেকে নামানোর চেষ্টা করতে পারলেও কাউকে আঘাত করা যাবে না।

20260923 111552

এই টাস্কেই প্রথমে রাজবীরকে নামিয়ে দেন নন্দিনী। এরপর সৃজলাকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন তিনি। প্রথমবার দুর্নিবার সাহার হস্তক্ষেপে সৃজলা বড়সড় আঘাত থেকে রক্ষা পেলেও দ্বিতীয়বার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘোড়া থেকে পড়ে গিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন সৃজলা। তাঁর মাথা ফেটে রক্তপাত হতে দেখা যায়।

ঘটনার পর নন্দিনীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সৃজলার অনুরাগী এবং ইন্ডাস্ট্রির একাংশ। অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহাও নন্দিনীর আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, মেকআপ রুমেও নন্দিনীর অন্য একটি দিক তিনি দেখেছিলেন। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরে এমন আগ্রাসী আচরণ বন্ধ হওয়া প্রয়োজন।

অভিনেত্রী অনামিকা চক্রবর্তীও ঘটনার প্রতিবাদ করেছেন। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরে যা ঘটেছে তা তাঁর ভাবনার বাইরে। সৃজলার দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, খেলার নামে এমন হিংস্রতাকে সমর্থন করা উচিত নয়। তাঁর মতে, কোনও খেলাই মনুষ্যত্বের ঊর্ধ্বে হতে পারে না।

ঘটনার পর থেকেই নন্দিনীর আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এখন ‘বিগ বস বাংলা’ কর্তৃপক্ষ এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক