বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও তর্ক-বিতর্ক, কখনও অভিমান, আবার কখনও নতুন করে কাছাকাছি আসার মুহূর্ত—সব মিলিয়ে জমে উঠেছে রিয়্যালিটি শো। এরই মধ্যে রাজবীর দে এবং নন্দিনী দত্তের সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে চর্চা।
গত পর্বেই ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে রাজবীর ও নন্দিনীর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। অভিমান থেকে রাজবীর জানিয়েছিলেন, এই সম্পর্ক আর টেনে নিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই অভিমান বেশিদিন স্থায়ী হল না। পরের দিন সকালেই দেখা গেল দু’জনকে ফের একে অপরের কাছাকাছি।
এদিনের পর্বে বাথরুমের সামনে রাজবীর ও নন্দিনীর একান্ত মুহূর্ত নজর কাড়ে দর্শকদের। রাজবীরের পায়ের কাছে বসেছিলেন নন্দিনী। কথা বলতে বলতেই তাঁকে কাছে টেনে নেন রাজবীর। এরপর নন্দিনীর কপাল ও গালে চুমু দিয়ে আদর করতে দেখা যায় তাঁকে।
শুধু তাই নয়, নন্দিনীর সঙ্গে খুনসুটিতে মেতে উঠে বিড়ালের মতো ‘ম্যাঁও’ ডাকতেও দেখা যায় রাজবীরকে। দু’জনের এই মজার মুহূর্ত ঘরের পরিবেশকে আরও রোম্যান্টিক করে তোলে।
এরপর নন্দিনীকে ফেস ম্যাসাজ করে দেওয়ার প্রস্তাবও দেন রাজবীর। যদিও হাসিমুখেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন নন্দিনী। সব মিলিয়ে, গত দিনের ঝগড়া-অভিমান ভুলে ফের কাছাকাছি এসেছেন এই দুই প্রতিযোগী।
বিগ বস বাংলার ঘরে রাজবীর-নন্দিনীর রসায়ন নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। এবার তাঁদের প্রকাশ্য ঘনিষ্ঠতার মুহূর্ত সেই চর্চাকেই আরও উসকে দিল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.