Iman Chakraborty: ‘আমার সমস্ত ক্ষত সারিয়ে তুলেছো!’, স্বামী নীলাঞ্জনকে নিয়ে বিশেষ পোস্ট ইমন চক্রবর্তীর

Iman Chakraborty: বাংলা গানের জগতের জনপ্রিয় নাম ইমন চক্রবর্তী (Iman)। গান ও মঞ্চের ব্যস্ততার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। এবার স্বামী তথা সুরকার নীলাঞ্জন ঘোষকে নিয়ে তার একটি বিশেষ পোস্ট নজর কেড়েছে নেটপাড়ার।

সম্প্রতি নীলাঞ্জনের সঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইমন। আর ছবির সঙ্গে তার লেখা কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। ইমন জানিয়েছেন, তিনি যেমন, নীলাঞ্জন তাকে ঠিক তেমনভাবেই আপন করে নিয়েছেন।

তার কথায়, নীলাঞ্জন শুধু একজন ভালো সঙ্গীতশিল্পীই নন, তিনি একজন সৎ মানুষ, সেরা ছেলে, ভালো ভাই এবং দারুণ বন্ধু। আর সবশেষে তার প্রিয় স্বামী। নীলাঞ্জনের উদ্দেশে ইমনের আরও আবেগঘন স্বীকারোক্তি, জীবনে তাকে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তিনি। এমনকী নীলাঞ্জন তার জীবনের সমস্ত ক্ষত সারিয়ে তুলেছেন বলেও জানিয়েছেন গায়িকা।

শেষে মজা করে লেখেন, ‘ভালোবাসি। শুধু মাথায় রেখো পুজো আসছে। আমার একটাও জামা নেই।’ স্বাভাবিকভাবেই এমন ভালোবাসামাখা পোস্ট নজর কেড়েছে অনুরাগীদের। উল্লেখ্য, ইমন ও নীলাঞ্জনের সম্পর্কের গল্পও কম আকর্ষণীয় নয়। ২০২১ সালে ভালোবেসে বিয়ে করেন তারা।

দীর্ঘদিনের দাম্পত্য জীবনে কাজের পাশাপাশি একে অপরের সঙ্গী হিসেবেও বারবার ধরা দিয়েছেন এই তারকা জুটি। এর আগেও বিশেষ দিনগুলিতে তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক