Yami Gautam: কালো ঐতিহ্যবাহী শাড়িতে নজর কাড়লেন ইয়ামি, জাতীয় পুরস্কারের মঞ্চে গর্বিত অভিনেত্রী

Yami Gautam: জাতীয় পুরস্কারের মঞ্চে কালো শাড়িতে মুগ্ধ করলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami)। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিশেষ মুহূর্তের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই ছবিতেই তার সাবেকি অথচ এলিগ্যান্ট সাজ নজর কেড়েছে অনুরাগীদের।

২২শে সেপ্টেম্বর গুজরাটের একতানগরে অনুষ্ঠিত হয় ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। ‘Article 370’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ইয়ামি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান গ্রহণ করেন তিনি।

এই বিশেষ দিনের জন্য ইয়ামির পছন্দ ছিল কালো রঙের সিল্ক শাড়ি, যার চওড়া সোনালি জরি-পাড় সাজটিকে এনে দিয়েছিল অন্য মাত্রা। কালো শাড়ির সঙ্গে সোনালি ঝুমকো, হাতে আংটি এবং ছোট্ট টিপ! সবমিলিয়ে ইয়ামির সাজ ছিল বেশ পরিমিত। চুল পিছনে টেনে খোঁপা করে তাতে গুঁজেছিলেন গোলাপি রঙের ফুল।

এই শাড়ির বিষয়ে লেখেন, ‘কালো মাহেশ্বরী শাড়িটি মাহেশ্বরের সালভি পরিবারের সপ্তম প্রজন্মের এক তাঁতি বুনেছেন, যিনি হস্তশিল্পের পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। এটি রেশম, সুতি এবং জরি দিয়ে বোনা। মাহেশ্বরী বুনন শিল্পের বিকাশ ঘটিয়েছিলেন মহারানী অহিল্যাবাই হোলকার, যিনি মাহেশ্বরে দক্ষ তাঁতিদের নিয়ে এসেছিলেন। এই শিল্পের সৌন্দর্য্য সেই হাতেই নিহিত, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটিকে বাঁচিয়ে রেখেছে।’

নিজের দেশের এই অমূল্য শিল্পকে জাতীয় মঞ্চে গর্বের সাথে তুলে ধরলেন অভিনেত্রী। যা তাকে আরও প্রশংসা এনে দিয়েছে। এছাড়া ঐতিহাসিক মুহূর্তে এমন সাবেকি ও মার্জিত সাজে ইয়ামির উপস্থিতি যেন তার সাফল্যের আনন্দকে আরও স্মরণীয় করে তুলেছে। তাইতো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসা কুড়োচ্ছে তার এই কালো শাড়ির লুক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক